অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ভোটের আবহে ফের ইডি অভিযান, দুর্গাপুরে প্রাক্তন ওসির বাড়িতে তল্লাশি ঘিরে চাঞ্চল্য!

ভোটের আবহে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate (ইডি)-র অভিযান। কয়লা পাচার মামলার তদন্তে বুধবার ভোরে Durgapur-এর সিটি সেন্টার এলাকার অম্বুজা নগরীতে বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় গোটা এলাকা। বর্তমানে বাড়ির ভিতরে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ, যার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সূত্রের খবর, কয়লা পাচার মামলার তদন্তে আচমকাই মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছে

ভোটের আবহে ফের ইডি অভিযান, দুর্গাপুরে প্রাক্তন ওসির বাড়িতে তল্লাশি ঘিরে চাঞ্চল্য!

অভিজিৎ সাহা : ভোটের আবহে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate (ইডি)-র অভিযান। কয়লা পাচার মামলার তদন্তে বুধবার ভোরে Durgapur-এর সিটি সেন্টার এলাকার অম্বুজা নগরীতে বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় গোটা এলাকা। বর্তমানে বাড়ির ভিতরে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ, যার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সূত্রের খবর, কয়লা পাচার মামলার তদন্তে আচমকাই মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছে যায় ইডির একটি দল। বাড়িতে ঢোকার পর গেটেই হাজিরার নোটিস টাঙিয়ে দেন তদন্তকারীরা। নোটিসে উল্লেখ করা হয়েছে, আগামী ১৩ মার্চ দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ইডির সামনে হাজিরা দিতে হবে মনোরঞ্জন মণ্ডলকে। জানা গিয়েছে, এর আগে সমন পাঠানো হলেও হাজিরা দেননি তিনি। ফলে এই নিয়ে তৃতীয়বার তাঁকে তলব করা হল।এরপরই তদন্তকারীরা বাড়ির ভিতরে ঢুকে নথিপত্র খতিয়ে দেখতে শুরু করেন। একদল আধিকারিক বাড়ির বিভিন্ন নথি ও ডিজিটাল তথ্য খুঁজে দেখছেন, অন্যদিকে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডির অভিযোগ, কয়লা পাচার মামলায় যে তথাকথিত ‘প্রোটেকশন মানি’-র লেনদেন হয়েছে, তাতে মনোরঞ্জন মণ্ডল মোটা অঙ্কের টাকার বিনিময়ে সহযোগিতা করেছিলেন। কয়েক মাস আগে তদন্তের সময় বাজেয়াপ্ত করা মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ চ্যাট ও অন্যান্য ডিজিটাল নথি খতিয়ে দেখতে গিয়েই তাঁর নাম সামনে আসে বলে দাবি তদন্তকারীদের।এই মামলায় আরও কয়েকজনের নামও উঠে এসেছে বলে সূত্রের খবর। তাঁদের মধ্যে রয়েছেন আখতার, প্রবীর দত্ত, অমিত বনশল, মির্জা নিজামুদ্দিন এবং চিন্ময় মণ্ডল। উল্লেখ্য, এর আগেও এই মামলার সূত্রে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তবে সেই সময় উল্লেখযোগ্য কোনও তথ্য মেলেনি বলে জানা গিয়েছিল। এদিনের অভিযানের সময় মনোরঞ্জন মণ্ডল বাড়িতে উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। অন্যদিকে, গত কয়েক মাস ধরে রাজ্যে কয়লা ও বালি পাচার মামলাকে কেন্দ্র করে একাধিক ব্যবসায়ী ও পুলিশ আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। ফলে এই তদন্তের জাল যে ক্রমশ বিস্তৃত হচ্ছে, তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা