অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

"কন্যাশ্রী কাপ" চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি মহিলা,এই মরশুমে দ্বিমুকুট জয় মেয়েদের!

কিছু দিন আগেই ইন্ডিয়ান ওমেন’স লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন দল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে টাই ব্রেকারে হারিয়ে কন্যাশ্রী কাপও নিজেদের ক্লাবে নিয়ে গেল লাল-হলুদ মহিলা ব্রিগেড। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাই ব্রেকারে ৪-২ ব্যবধানে ইস্ট বেঙ্গল এফসি জয়লাভ করে। লাল-হলুদ শিবিরের পুরুষ দল বহু দিন ট্রফির স্বাদ না পেলেও ইস্টবেঙ্গলের মেয়েরা এখন চ্যাম্পিয়ন। কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের নেতৃত্বে, লাল-হলুদ মহিলারা এই ম

"কন্যাশ্রী কাপ" চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি মহিলা,এই মরশুমে দ্বিমুকুট জয় মেয়েদের!

নিজস্ব সংবাদদাতা : কিছু দিন আগেই ইন্ডিয়ান ওমেন’স লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন দল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে টাই ব্রেকারে হারিয়ে কন্যাশ্রী কাপও নিজেদের ক্লাবে নিয়ে গেল লাল-হলুদ মহিলা ব্রিগেড। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাই ব্রেকারে ৪-২ ব্যবধানে ইস্ট বেঙ্গল এফসি জয়লাভ করে। লাল-হলুদ শিবিরের পুরুষ দল বহু দিন ট্রফির স্বাদ না পেলেও ইস্টবেঙ্গলের মেয়েরা এখন চ্যাম্পিয়ন। কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের নেতৃত্বে, লাল-হলুদ মহিলারা এই মরসুমে ঘরোয়া ডাবল জয় করেছে, এপ্রিলে ক্লাবের প্রথম ভারতীয় মহিলা লীগ শিরোপা এবং আজ তৃতীয় সিডব্লিউএফএল শিরোপা জিতেছে। মঙ্গলবারের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

সম্পর্কিত খবর

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার খেলা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার

নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স

অবশেষে টিভির পর্দায় আইএসএল! শুক্রবার থেকেই শুরু সরাসরি সম্প্রচার FOOTBALL

অবশেষে টিভির পর্দায় আইএসএল! শুক্রবার থেকেই শুরু সরাসরি সম্প্রচার

আইএসএল শুরু হওয়ার পর থেকেই টেলিভিশনে ম্যাচ দেখতে না পেয়ে ক্ষুব্ধ ছিলেন ফুটবলপ্রেমীদের একাংশ। এতদিন ইউটিউব এবং Sony LIV অ্যাপের মাধ্যমে খেলা দেখার সুযোগ থাকলেও টিভির পর্দায় সম্প্রচার বন্ধ থাকায় তৈরি হয়েছিল অসন্তোষ। অবশেষে সমর্থকদের সেই অপেক্ষার অবসান ঘটল। শুক্রবার থেকে ফের টেলিভিশনের পর্দায় শুরু হল ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর সরাসরি সম্প্রচার। পাশাপাশি দ্বিতীয় ডিভিশনের ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল)-এর সম্প্রচার নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়োজকেরা।আয়োজকদের তরফে শ