Skip to content

খড়গপুরে দিশা ফাউন্ডেশনের উদ্যোগে অষ্টম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির, রক্ত দিলেন ৩৫ জন!

অরিন্দম চক্রবর্তী : সমাজসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় খড়গপুর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে অষ্টম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো খরিদা ভারতী বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে। রবিবার আয়োজিত এই শিবিরে ১১ জন মহিলা-সহ মোট ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।রক্তদান কর্মসূচির পাশাপাশি মানবকল্যাণের এক অনন্য বার্তা তুলে ধরে তিনজন ব্যক্তি মরণোত্তর অঙ্গ ও দেহদানের অঙ্গীকার করেন।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সুবীর সাঁতরা, শাশ্বতী শীট এবং বিশ্বজিৎ চক্রবর্তী দেহ ও অঙ্গদানের শপথ গ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ শৈকত শীট, ডাঃ পঙ্কজ শিবহরে, কাউন্সিলর বি. হরিশ কুমার, প্রবীর ঘোষ, খড়গপুর বইমেলা কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী, সমাজসেবী পাবি সেন-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

শিবিরে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ বাবুলাল মুর্মুর নেতৃত্বে সাত সদস্যের চিকিৎসক দল রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশা ফাউন্ডেশনের সভাপতি বলাই শীট, চেয়ারম্যান অধ্যাপক তপন পাল, সম্পাদক সোমনাথ বিশ এবং সংস্থার অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা হবে।

Latest