অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

নির্বাচনের দায়িত্ব থেকে বাদ দেওয়ায় বিক্ষোভ। সামাল দিতে নামতে হয় লকেট চট্টোপাধ্যায়কে !

সূত্রের খবর, সম্প্রতি একটি মিটিং ছিল হুগলি সাংগঠনিক জেলার অফিসে । কথা ছিল বুথ স্তরের সভাপতিদের নিয়ে মিটিং হওয়ার । সপ্তগ্রাম বিধানসভার বুথ সভাপতিদের একাংশ বিক্ষোভ দেখায় সেখানে। মূলত নির্বাচনের দায়িত্ব থেকে বাদ দেওয়ায় বিক্ষোভ দেখাতে থাকে তারা। এমনকি হট্টগোল থামাতে ছুটে গেলেন খোদ বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, রীতিমতো দু হাত তুলে কর্মীদের থামাচ্ছেন। বিজেপির দলীয় কার্যালয়ের মধ্যে উঠছে স্লোগান। শোনা যাচ্ছে মানছি না, মানব না। হাত তুল

নির্বাচনের দায়িত্ব থেকে বাদ দেওয়ায় বিক্ষোভ। সামাল দিতে নামতে হয় লকেট চট্টোপাধ্যায়কে !

নিজস্ব সংবাদদাতা : সূত্রের খবর, সম্প্রতি একটি মিটিং ছিল হুগলি সাংগঠনিক জেলার অফিসে । কথা ছিল বুথ স্তরের সভাপতিদের নিয়ে মিটিং হওয়ার । সপ্তগ্রাম বিধানসভার বুথ সভাপতিদের একাংশ বিক্ষোভ দেখায় সেখানে। মূলত নির্বাচনের দায়িত্ব থেকে বাদ দেওয়ায় বিক্ষোভ দেখাতে থাকে তারা। এমনকি হট্টগোল থামাতে ছুটে গেলেন খোদ বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, রীতিমতো দু হাত তুলে কর্মীদের থামাচ্ছেন। বিজেপির দলীয় কার্যালয়ের মধ্যে উঠছে স্লোগান। শোনা যাচ্ছে মানছি না, মানব না। হাত তুলে চীৎকার করছেন একদল কর্মী। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসে যাওয়াটা লোকসভা নির্বাচনের মাঝে যে বেশ অস্বস্তির, সেটা স্পষ্ট। শাসক দলের দাবি, তৃণমূলকে আক্রমণ করার আগে নিজেদের দলকে সামলাতে হবে বিজেপিকে। তবে বিজেপি নেতারা বলছেন, ‘কী হয়েছে, সেটা না জেনেই কথা বলছে তৃণমূল।’ ভিডিয়োতে দেখা গিয়েছে,কর্মীদের একাংশ চেঁচিয়ে বলছে,'বিজেপি তৃণমূলের দালালি মানছি না, মানব না।’  এরপরই লকেট দলীয় নেতৃত্বকে বলছেন, ভোটের আগে কাউকে কোথাও সরানো হবে না। ক্ষতি করার থাকলে করুন। কিন্তু এইরকম হট্টগোল করবেন না। ভিডিয়ো ভাইরাল হয়ে যেতে পারে। মিডিয়ার কাছেও চলে যেতে পারে।সবার কথা শোনা হবে বলেও আশ্বস্ত করতে শোনা যাচ্ছে লকেটকে। প্রকাশ্যে কীভাবে এই ভিডিয়ো ? তা অজানা।

সম্পর্কিত খবর

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা! উত্তর ২৪ পরগনা

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!

ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে! কলকাতা

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র! পূর্ব মেদিনীপুর

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!

মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা