শনিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠক ডেকেছেন কালীঘাটে!

শনিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠক ডেকেছেন কালীঘাটে!

নিজস্ব সংবাদদাতা : ২০২৪ লোকসভা নির্বাচনে ২০১৯ লোকসভার থেকেও ভালো ফল করেছে। তৃণমূলের সদ্য জয়ী ২৯ জন প্রার্থীকে এবার নিজের বাড়িতে ডেকে পাঠালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকালে কালীঘাটের বাড়িতে জয়ী প্রার্থীদের দলনেত্রী ডেকে পাঠিয়েছেন বলে তৃণমূল সূত্রে খবর। অন্যান্য নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিবারই এই বৈঠক করে থাকেন তৃণমূল নেত্রী। এবারও সেই রীতি মেনে বৈঠক হবে বলে তৃণমূল সূত্রে খবর। মূলত, শুভেচ্ছা বিনিময় ও আগামীর পথ চলা নিয়ে বিশেষ পরামর্শ দিতে পারেন বলেও খবর।