লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে!
আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আজ ১২ রাজ্য এবং এক কেন্দ্র শাসিত অঞ্চলের ৮৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।আজ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের তিনটি, অসমের পাঁচটি, বিহারের পাঁচটি, ছত্তিশগড়ের তিনটি, কর্ণাটকের ১৪টি, কেরলের ২০টি, মধ্যপ্রদেশের ছ'টি, মহারাষ্ট্রের আটটি, মণিপুরের একটি, রাজস্থানের ১৩টি, ত্রিপুরায় একটি, উত্তরপ্রদেশে আটটি ও জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোটগ্রহণ চলছে। সাত সকালে বেঙ্গালুরুর ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ইনফোসিসের সহপ্রত
নিজস্ব সংবাদদাতা : আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আজ ১২ রাজ্য এবং এক কেন্দ্র শাসিত অঞ্চলের ৮৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।আজ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের তিনটি, অসমের পাঁচটি, বিহারের পাঁচটি, ছত্তিশগড়ের তিনটি, কর্ণাটকের ১৪টি, কেরলের ২০টি, মধ্যপ্রদেশের ছ'টি, মহারাষ্ট্রের আটটি, মণিপুরের একটি, রাজস্থানের ১৩টি, ত্রিপুরায় একটি, উত্তরপ্রদেশে আটটি ও জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোটগ্রহণ চলছে। সাত সকালে বেঙ্গালুরুর ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। ভোট দিয়ে তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, প্রতি পাঁচ বছরে একবার আমরা আমাদের সংবিধানিক অধিকার প্রয়োগের সুযোগ পাই। সে যে দলের প্রার্থীই হোক না কেন, আমাদের শাসক বাছাই করার সুযোগ পাই। আজ খুব আনন্দের দিন। আজ আমাদের সকলের নিজেদে শক্তি প্রয়োগের ক্ষেত্রে উৎসাহী হওয়া উচিত। নারায়ণ মূর্তির সঙ্গে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন লেখিকা সুধা মূর্তিও। তিনি ভোট দিয়ে বেরিয়ে বলেন, সবাইকে বলতে চাই- ঘরে বসে থাকবেন না, বাইরে এসে ভোট দিন, নিজের নেতা বেছে নিন। আমি সবসময় মনে করি যে গ্রামের তুলনায় শহুরে মানুষ কম ভোট দেয়। আমি তাই তরুণদের অনুরোধ করছি, যাতে তারা বাইরে এসে ভোট দেন।ভোটকেন্দ্রের দরজা খোলার আগে থেকেই জম্মুর বুথে বুথে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছেন ভোটাররা।
সম্পর্কিত খবর
উত্তর ২৪ পরগনা
ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!
ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ
রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!
রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ
কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!
মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা