Skip to content

চন্দ্রকোনায় অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দিলেন বিধায়ক সুকান্ত দোলুই

সুমন মণ্ডল : চন্দ্রকোনা-১ নম্বর ব্লক অফিসে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা-র উপভোক্তা মা-বোনেদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার লক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই। তিনি উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুকান্ত দোলুই বলেন, রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই প্রশাসন নিরলসভাবে কাজ করে চলেছে। সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে এই ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন। এদিনের অনুষ্ঠানে ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে উপভোক্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে শংসাপত্র তুলে দেওয়া হয়। শংসাপত্র হাতে পেয়ে উপভোক্তা মা-বোনেরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এই ধরনের প্রকল্প সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Latest