Skip to content

মাতৃ দিবসে সমাজসেবার বার্তা, বিশেষভাবে সক্ষম ব্যক্তির পাশে SB XI Midnapore!

নিজস্ব সংবাদদাতা : মা পৃথিবীর সবচেয়ে আপন, নিঃস্বার্থ ও ভালোবাসায় ভরা এক অনন্য মানুষ। তাঁর ত্যাগ, স্নেহ ও মমতার প্রতি শ্রদ্ধা জানাতেই বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস।এই বিশেষ দিনে মানবিক উদ্যোগে নজর কাড়ল SB XI Midnapore ফুটবল দল। রবিবার, ১০ই মে মাতৃ দিবস উপলক্ষে সমাজের বিশেষভাবে সক্ষম মানুষের পাশে দাঁড়িয়ে ক্লাবের পক্ষ থেকে সম্রাট নামে এক বিশেষভাবে সক্ষম ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় একটি ট্রাইসাইকেল, SB XI Midnapore-এর জার্সি এবং মিষ্টি।এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে আবীর আগরওয়াল জানান, সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই তাঁদের মূল লক্ষ্য। মাতৃ দিবসের মতো একটি বিশেষ দিনে এই উদ্যোগ সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতার এক উজ্জ্বল বার্তা বহন করে।ট্রাইসাইকেল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সম্রাট ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা SB XI Midnapore-এর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

Latest