‘মাছি মারতে হাতুড়ি’ মন্তব্য ঘিরে নতুন ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ ‘মাখি জনতা পার্টি’
সুপ্রিম কোর্টের একটি মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চায় উঠে এল ‘মাখি জনতা পার্টি’। দিল্লিতে মেট্রো স্টেশন বন্ধ রাখা নিয়ে আদালতের পর্যবেক্ষণের পর এই নামে একটি গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে বলে জানা গিয়েছে। গোষ্ঠীটির দাবি, মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তাদের ফলোয়ারের সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজারে পৌঁছেছে এবং তাদের পোস্টে মোট ৪০ লক্ষ ভিউ হয়েছে।সম্প্রতি আন্দোলনের পরিস্থিতিতে দিল্লি পুলিশের তরফে একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছল
নিজস্ব সংবাদদাতা :সুপ্রিম কোর্টের একটি মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চায় উঠে এল ‘মাখি জনতা পার্টি’। দিল্লিতে মেট্রো স্টেশন বন্ধ রাখা নিয়ে আদালতের পর্যবেক্ষণের পর এই নামে একটি গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে বলে জানা গিয়েছে। গোষ্ঠীটির দাবি, মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তাদের ফলোয়ারের সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজারে পৌঁছেছে এবং তাদের পোস্টে মোট ৪০ লক্ষ ভিউ হয়েছে।সম্প্রতি আন্দোলনের পরিস্থিতিতে দিল্লি পুলিশের তরফে একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছলে গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ না করে জনসাধারণের যাতায়াতের সুবিধা বজায় রাখার বিষয়ে কেন্দ্র ও প্রশাসনকে নির্দেশ দেয় শীর্ষ আদালত।এই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করতে পারে। তবে তার অর্থ এই নয় যে, সবকিছু বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে যাতায়াতের কোনও ব্যবস্থা ছাড়া অসহায় অবস্থায় ফেলে রাখা হবে। আদালতের মন্তব্যে উঠে আসে, “মাছি মারতে হাতুড়ি আনতে পারেন না।” অর্থাৎ, পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে অতিরিক্ত কঠোর পদক্ষেপ নেওয়া উচিত নয়—এমনই বার্তা উঠে এসেছে পর্যবেক্ষণে।এই মন্তব্যকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ‘মাখি জনতা পার্টি’ নামে নতুন গোষ্ঠী তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। গোষ্ঠীটির তরফে আরও জানানো হয়েছে, তারা ‘ককরোচ জনতা পার্টি’র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি গোষ্ঠী তৈরি হয়েছিল। অভিজিৎ দীপক ও সৌরভ দাস-সহ কয়েকজনের উদ্যোগে তৈরি ওই গোষ্ঠী পরবর্তীতে বিভিন্ন আন্দোলন ও নির্বাচন কমিশন সংক্রান্ত ইস্যুতে আলোচনায় আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গোষ্ঠীটির একাধিক সদস্য বর্তমানে জেল হেফাজতে রয়েছেন বলেও দাবি করা হয়েছে।
সম্পর্কিত খবর
দেশ
পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক
সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি
বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!
প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক
দেশ
পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী
পরকীয়ার সম্পর্কের জেরে ভয়াবহ পরিণতি! দুই প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম গুম্মাডি কাশীরাম (২৬)। গত ২৩ অক্টোবর হনমাজিপেট গ্রামের পাচেরা চেরুভু পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তে গলায় দড়ির চিহ্ন মেলায় খুনের রহস্য সামনে আসে।পুলিশের দাবি, স্ত্রী গুম্মাডি সব