অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

রাস্তায় গাড়ি চালাতে গেলে চালকদের মানতে হবে কেন্দ্রের নয়া নিয়ম!

রাস্তায় গাড়ি চালাতে গেলে চালকদের মানতে হবে কেন্দ্রের নয়া নিয়ম। রাস্তায় দুর্ঘটনা ঘটলে চালকদের জেলও হবে। দুর্গাপুরে তেল ডিপোর সামনে বিক্ষোভ ট্য়াঙ্কার চালকদের। পাশাপাশি জরিমানা হিসেবে গুনতে হবে লাখ লাখ টাকা। কেন্দ্রীয় সরকারের নতুন এই নিয়মের জেরে বিপাকে পড়েছেন কাঁকসা থানার রাজবাঁধ সংলগ্ন তিনটি রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার ডিপোর ট্যাঙ্কার চালকরা। এবার তাই কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ করে দিলেন হাজারেরও বেশি ট্যাঙ্কার চালক। পাশাপাশ

রাস্তায় গাড়ি চালাতে গেলে চালকদের মানতে হবে কেন্দ্রের নয়া নিয়ম!

নিজস্ব প্রতিবেদন : রাস্তায় গাড়ি চালাতে গেলে চালকদের মানতে হবে কেন্দ্রের নয়া নিয়ম। রাস্তায় দুর্ঘটনা ঘটলে চালকদের জেলও হবে। দুর্গাপুরে তেল ডিপোর সামনে বিক্ষোভ ট্য়াঙ্কার চালকদের। পাশাপাশি জরিমানা হিসেবে গুনতে হবে লাখ লাখ টাকা। কেন্দ্রীয় সরকারের নতুন এই নিয়মের জেরে বিপাকে পড়েছেন কাঁকসা থানার রাজবাঁধ সংলগ্ন তিনটি রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার ডিপোর ট্যাঙ্কার চালকরা। এবার তাই কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ করে দিলেন হাজারেরও বেশি ট্যাঙ্কার চালক। পাশাপাশি ওই তিনটি তেল সংস্থার ডিপোর সামনে বিক্ষোভও শুরু হয়েছে।বিক্ষোভকারী চালকদের দাবি, কেন্দ্রীয় সরকার যে নতুন নিয়ম করেছে, সেই নিয়ম মানতে গেলে কোনও চালক আগামীদিনে গাড়ি চালাতেই চাইবেন না।
এমনিতেই চালকদের জীবনে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। তার ওপর নতুন করে নিয়ম লাগু করায় সমস্যায় পড়তে হয়েছে চালকদের। নতুন আইনে চালকদের প্রতি অবিচার করা হচ্ছে বলে অভিযোগ। তাই যতদিন না কেন্দ্রীয় সরকার নতুন নিয়ম প্রত্যাহার করছে, ততদিন তাঁদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গাড়ির চালকরা। চালকদের বিক্ষোভের জেরে দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর,পূর্ব মেদিনীপুর ও বীরভূম জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর এমনটা হলে তৈরি হতে পারে বড়সড় সমস্যা।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা