শারদোৎসবের আগে বনডাঙায় মানবিক উদ্যোগ, খুদে পড়ুয়াদের হাতে খাতা-ব্যাগ ও পোশাক!
নিজস্ব সংবাদদাতা : শারদোৎসবের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার বনডাঙা গ্রামে আয়োজিত হল মানবিক উদ্যোগ। গ্রামের ৪৫ জন খুদে পড়ুয়ার হাতে শিক্ষা সামগ্রী হিসেবে খাতা ও স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।

পাশাপাশি আরও ২৫ জন কিশোরের হাতে জামা-প্যান্ট তুলে দেওয়া হয়েছে।শারদ উৎসবের আগে নতুন পোশাক ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী পেয়ে খুদে পড়ুয়াদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। উৎসবের আনন্দের পাশাপাশি শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।