Skip to content

অনুকরণীয় কাজের স্বীকৃতি, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কর্মীদের সম্মান জানালেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা!

নিজস্ব সংবাদদাতা : শনিবার ৫ই জুলাই নিষ্ঠা, সাহসিকতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনকারী পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একাধিক পুলিশকর্মীকে সম্মানিত করা হল। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা (আইপিএস)-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের অনুকরণীয় সেবা, অটল কর্তব্যনিষ্ঠা এবং কর্মক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রশংসাপত্র ও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার সম্মানপ্রাপ্ত পুলিশকর্মীদের উদ্দেশে বলেন, তাঁদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং জনসেবার প্রতি অঙ্গীকারই জেলা পুলিশের শক্তির অন্যতম ভিত্তি।

ভবিষ্যতেও একই নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।এই স্বীকৃতি পেয়ে পুলিশকর্মীরাও উৎসাহিত হন। তাঁদের মতে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই সম্মান ও প্রশংসা ভবিষ্যতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সংকটের সময় নিরলসভাবে কাজ করে চলা পুলিশ সদস্যদের অবদান সর্বদাই প্রশংসার দাবি রাখে। তাঁদের আত্মত্যাগ, সাহস এবং নিরবচ্ছিন্ন সেবার ফলেই সাধারণ মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারেন।

Latest