Skip to content

কেশপুরের আনন্দপুরে বিজেপির বৈঠকে হামলার ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সামনেই নির্বাচন—আর সেই নির্বাচনী লড়াইকে সামনে রেখেই কেশপুরের আনন্দপুরে বিজেপির বৈঠকে হামলার ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত এই এলাকায় বিজেপির একটি শান্তিপূর্ণ সংগঠনমূলক বৈঠক চলাকালীন আচমকাই তৃণমূলের দুষ্কৃতীরা। বিজেপির অভিযোগ, প্রশাসনিক নীরবতার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে বিজেপির বৈঠকে হামলা চালায়।এই হামলায় বিজেপির অন্তত ১২ জন কার্যকর্তা গুরুতরভাবে আহত হন। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কয়েকজনের গুরুতর আহত হয়।ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজেপি নেতৃত্বের দাবি, সাম্প্রতিক সময়ে জনসমর্থনের পালাবদল স্পষ্ট হয়ে উঠেছে। আর সেই কারণেই “ভোটের আগে মাঠ দখলের কৌশল” হিসেবে বিরোধী শিবিরকে ভয় দেখানো ও সংগঠন ভাঙার চেষ্টা চলছে। তাদের বক্তব্য, সামনে নির্বাচন—আর সেই নির্বাচনী সমীকরণে চাপ বাড়তেই পরিকল্পিতভাবে বিজেপির কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে।আর এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাতে বিজেপি কর্মী-সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল করে এস পি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভকারীদের অভিযোগ, গণতান্ত্রিক পরিসরে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। তবে এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা—ভয় দেখিয়ে সংগঠন ভাঙা যাবে না, গণতান্ত্রিক লড়াই চলবেই।

Latest