মেদিনীপুর 23° ☁️ · AQI 196 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আলিপুরদুয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩বন্ধু,গুরুতর আহত ১

প্রতিদিন রাত হলেই চারচাকা গাড়ি নিয়ে হাইওয়েতে ছুটে বেড়ানো ছিল তাঁদের নেশা। শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল তিন তরুণের। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও এক যুবক। মঙ্গলবার ভোরে আলিপুরদুয়ার জেলার পুটিমারি গ্রামে ৩১ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার বন্ধু একটি চারচাকা গাড়িতে করে বারোবিশার দিকে যাচ্ছিলেন। গাড়িটির গতি ছিল অত্যন্ত বেশি। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারালে জাতীয় সড়কের ধারে থাকা একটি বড় বটগাছে সজোরে ধাক্কা ম

আলিপুরদুয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩বন্ধু,গুরুতর আহত  ১

নিজস্ব সংবাদদাতা: প্রতিদিন রাত হলেই চারচাকা গাড়ি নিয়ে হাইওয়েতে ছুটে বেড়ানো ছিল তাঁদের নেশা। শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল তিন তরুণের। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও এক যুবক। মঙ্গলবার ভোরে আলিপুরদুয়ার জেলার পুটিমারি গ্রামে ৩১ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার বন্ধু একটি চারচাকা গাড়িতে করে বারোবিশার দিকে যাচ্ছিলেন। গাড়িটির গতি ছিল অত্যন্ত বেশি। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারালে জাতীয় সড়কের ধারে থাকা একটি বড় বটগাছে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে প্রদীপ ঘোষ, অভিজিৎ দাস ও দ্বীপ দাসের। তাঁদের বয়স ২৩ থেকে ২৪ বছরের মধ্যে। গুরুতর আহত যুবকের নাম বিনয় পাল চৌধুরী, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বিনয়েরই ছিল।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বাসিন্দারা। তাঁরা দেখেন, তিন যুবক রাস্তার উপর ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছেন। গাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করা হয়। চারজনকেই দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। মৃত তিন যুবকের বাড়ি আলিপুরদুয়ারের বিবেকানন্দ ক্লাব এলাকা, রাজাভাতখাওয়া ও জিতপুর এলাকায়। আহত যুবক ভোলারডাবরি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।পুলিশ জানিয়েছে, চারজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং মাঝেমধ্যেই গভীর রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেন। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগও উঠেছে। তবে দুর্ঘটনার সময় তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মাদক জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠাই। তিনজনের মৃত্যু হয়েছে। পুরো ঘটনার তদন্ত গুরুত্ব দিয়ে করা হচ্ছে।”এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত খবর

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল  মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! আলিপুরদুয়ার

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!

প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আগা

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা! পশ্চিমবঙ্গ

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্

মাটিগাড়ায় নাবালিকাকে বন্দি রেখে ধর্ষণের অভিযোগ, ‘মামলা এড়াতে জোর করে বিয়ে’;ধৃত তৃণমূল নেতার দুই পুত্র পশ্চিমবঙ্গ

মাটিগাড়ায় নাবালিকাকে বন্দি রেখে ধর্ষণের অভিযোগ, ‘মামলা এড়াতে জোর করে বিয়ে’;ধৃত তৃণমূল নেতার দুই পুত্র

প্রায় তিন মাস ধরে এক ১৫ বছরের নাবালিকাকে বাড়িতে আটকে রেখে বারংবার ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোর করে বিয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকা। অভিযোগের তির মাটিগাড়ার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুই পুত্রের বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তা থেকে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। অভিযোগ, সেখানে দিনের পর দিন পঞ্চায়েত সদস্যের দুই পুত্র এবং তাঁদের কয়েক জন ব