Skip to content

মেদিনীপুর শহর মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা!

সেখ ওয়ারেশ আলী : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার মেদিনীপুর শহর কার্যত তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের সাক্ষী থাকল। বৃহস্পতিবার হুডখোলা গাড়িতে করে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে পৌঁছে মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী তথা কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা।

এদিন সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শতাধিক দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে মিছিল।মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেরিয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিউলি সাহা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং পাশাপাশি বিজেপিকেও তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে, এবং আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসই বিপুল বাংলা মানুষের সমর্থন পাবে। আগামী ৪ই মে ফল ঘোষণার পর আবার চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যপালের কাছে শপথ নিবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest