মোথাবাড়ি কাণ্ডে তীব্র চাঞ্চল্য: বিচারক অবরুদ্ধ ঘটনায় গ্রেপ্তার আইএসএফ প্রার্থী, ধৃত আরও ১৮!
মালদহের মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও ও দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখার ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের রাতভর অভিযানে পুলিশের জালে ধরা পড়েছেন মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরী। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ১৮ জনকে।পুলিশ সূত্রে খবর, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ক্ষোভ জমতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ
অভিজিৎ সাহা: মালদহের মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও ও দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখার ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের রাতভর অভিযানে পুলিশের জালে ধরা পড়েছেন মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরী। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ১৮ জনকে।পুলিশ সূত্রে খবর, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ক্ষোভ জমতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা বিডিও অফিসে ঢুকে সেখানে উপস্থিত বিচারবিভাগীয় আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মোট সাতজন জুডিশিয়াল অফিসারকে কয়েক ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়।পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গভীর রাতে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে অবরুদ্ধ বিচারকদের উদ্ধার করে। প্রায় সাড়ে সাত ঘণ্টা পর তাঁদের মুক্ত করা সম্ভব হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
সম্পর্কিত খবর
১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ নিলেন মালদা কলেজের এনএসএস (NSS) স্বেচ্ছাসেবকরা। প্রায় ১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে ৩১০টি ইকো-ব্রিক। পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ।ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে পরিণত করার এই প্রয়াসে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকরা। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনর্ব্যবহার করে তৈরি করা হয় ইকো-ব্রিক। পরিবেশ দূষণ কমা
মালদা
সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ
নদীর উপর তৈরি হয়েছে পাকা সেতু। কিন্তু সেতুর দু’প্রান্তে সংযোগকারী রাস্তা না থাকায় প্রায় দেড় দশক ধরে সেটি কার্যত অকেজো। মালদহের রতুয়া-১ ব্লকের বারোমাসিয়া নদীর ঠুঁটিয়া ঘাটের এই সেতু নিয়েই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে তৎকালীন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে সেতুটির নির্মাণ শুরু হয় এবং ২০১২ সালের মধ্যে কাজ শেষ হয়। কিন্তু তারপর প্রায় ১৫ বছর কেটে গেলেও সেতু দিয়ে যান চলাচল শুরু হয়নি। দু’প্রান্তে রাস্তা তৈরির অভাবই মূল
পূর্ব মেদিনীপুর
পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল
পুজোর আগেই ফের ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন জানায়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর ছাড়াও একই দিনে ভোট হবে তামিলনাড