Skip to content

দোল ও হোলিকে ঘিরে কড়া প্রস্তুতি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে খড়্গপুরে প্রশাসনিক বৈঠক!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ২৫ ফেব্রুয়ারি বুধবার দোলযাত্রা ও হোলি উৎসবকে কেন্দ্র করে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিল খড়্গপুর পুলিশ প্রশাসন। উৎসব যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই খড়্গপুর শহরে আয়োজিত হয় এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা।উপস্থিত ছিলেন খড়গপুরের এসডিপিও ধীরজ ঠাকুর, আইসি পার্থ সারথী পাল,পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার -সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

তাঁদের উপস্থিতিতে প্রশাসনের বিভিন্ন দফতরের প্রতিনিধিরা মতবিনিময় করেন।সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে উৎসবের দিন জনসমাগম, শোভাযাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে প্রশাসনিক স্তরে পরিকল্পনা চূড়ান্ত করা হয়।প্রশাসনের পক্ষ থেকে শহরবাসীর উদ্দেশে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। স্পষ্ট বার্তা—উৎসব হোক আনন্দের, কিন্তু আইনভঙ্গ নয়। সকলের সচেতনতা ও সহমর্মিতাতেই দোল ও হোলি হয়ে উঠুক সম্প্রীতির উৎসব।

Latest