অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

খড়গপুর আই আই টি মাঠে ক্রিকেট প্রতিযোগিতা - স্মৃতির মঞ্চে ব্যাট-বলের লড়াই, মহিলা ক্রিকেটে উচ্ছ্বাস!

স্বর্গীয় ভোলানাথ কুন্ডু, বাণী কানুনগো ও দিপালী সেনগুপ্তর স্মৃতিকে সম্মান জানিয়ে ২৩ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হল এক বিশেষ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। দু’দিনের এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ছ’টি দল—ঝাড়গ্রাম ওমেন্স ক্রিকেট একাডেমি, মেদিনীপুর ওমেন্স ইলেভেন, বাডিং ওমেন্স ক্রিকেট ক্লাব, চন্দননগর ওমেন্স ক্রিকেট ক্যাম্প, কল্যাণী ওমেন্স ক্রিকেট ক্যাম্প এবং খড়্গপুর ওমেন্স ক্রিকেট একাডেমি। ২৫ ফেব্রুয়ারি, বুধবার  ফাইনাল ম্যাচে জমে ওঠে টানটান উত্তেজনা। মুখোমুখি হয় মেদিনীপুর ওমেন

খড়গপুর আই আই টি মাঠে  ক্রিকেট প্রতিযোগিতা - স্মৃতির মঞ্চে ব্যাট-বলের লড়াই, মহিলা ক্রিকেটে উচ্ছ্বাস!

অরিন্দম চক্রবর্তী : স্বর্গীয় ভোলানাথ কুন্ডু, বাণী কানুনগো ও দিপালী সেনগুপ্তর স্মৃতিকে সম্মান জানিয়ে ২৩ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হল এক বিশেষ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। দু’দিনের এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ছ’টি দল—ঝাড়গ্রাম ওমেন্স ক্রিকেট একাডেমি, মেদিনীপুর ওমেন্স ইলেভেন, বাডিং ওমেন্স ক্রিকেট ক্লাব, চন্দননগর ওমেন্স ক্রিকেট ক্যাম্প, কল্যাণী ওমেন্স ক্রিকেট ক্যাম্প এবং খড়্গপুর ওমেন্স ক্রিকেট একাডেমি।

২৫ ফেব্রুয়ারি, বুধবার  ফাইনাল ম্যাচে জমে ওঠে টানটান উত্তেজনা। মুখোমুখি হয় মেদিনীপুর ওমেন্স ইলেভেন ও বাডিং ওমেন্স ক্রিকেট ক্লাব। কুড়ি ওভারের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়নের মুকুট ওঠে বাডিং ওমেন্স ক্রিকেট ক্লাবের মাথায়। জয়ী দলকে ট্রফির পাশাপাশি নগদ আর্থিক পুরস্কারও তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুর-এর ফিজিক্যাল ইন্সট্রাক্টর সঞ্জীব পান্ডে, সাম্য কর, আইআইটির সিকিউরিটি ইনচার্জ সার ভাঞ্জা এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর এপেক্স কমিটির সদস্য অর্ধেন্দু ঘোষ।

এছাড়াও উপস্থিত ছিলেন খেলোয়াড় রিনা বেরা, আলপনা মণ্ডল হাজরা ও রিমা মাহাতো।প্রতিযোগিতায় প্রাথমিক চিকিৎসার দায়িত্ব সামলান সেন্ট জনস অ্যাম্বুলেন্স-এর প্রতিনিধিরা। আয়োজকদের মধ্যে অমিতেশ কুন্ডু, নিলয় বেরা, বিভু কানুনগো ও শ্যামল সেনগুপ্ত জানান, মহিলাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিভাবান খেলোয়াড়দের সামনে তুলে ধরাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। তাঁদের কথায়, “মহিলা ক্রিকেটের বিকাশে এ ধরনের উদ্যোগ আগামী দিনে আরও বড় পরিসরে করা হবে।”

সম্পর্কিত খবর

৮৫ পদক নিয়ে এশিয়ান গেমস শেষ করল ভারত খেলা

৮৫ পদক নিয়ে এশিয়ান গেমস শেষ করল ভারত

শেষ কয়েক দিনের দুরন্ত প্রত্যাবর্তনে ২০২৬ সালের এশিয়ান গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসে অভিযান শেষ করল ভারত। জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এবারের প্রতিযোগিতায় ভারত মোট ৮৫টি পদক জিতেছে—২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারতের উপরে রয়েছে চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া।শুরুর দিকে ভারতের অবস্থান নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ কয়েক দিনে একের পর এক সাফল্যে ছবিটাই বদলে যায়। শেষ দুই দিনে ভারত ১১টি সোনা জিতে পদক তালিকায় উল্লেখযোগ্য উত্থান ঘটায়। ক্রিকেট, হকি, কুস্তি, তিরন্দা

এশিয়ান গেমসে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনার মুকুট ভারতের! খেলা

এশিয়ান গেমসে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনার মুকুট ভারতের!

এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে স্বর্ণপদক জিতল ভারত। শনিবার (৩ অক্টোবর) নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রান তোলে ভারত। জবাবে দুর্দান্ত লড়াই করেও পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রানে থেমে যায়। ফলে রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।ভারতের ইনিংসের ভিত গড়ে দেন ওপেনার অভিষেক শর্মা। মাত্র ২০ বলে অর্ধশতরান পূর্ণ করে তিনি ২৮ বলে ঝোড়ো ৬১ রান করেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ভারতক

গিলের গর্জনে কাঁপল গুয়াহাটি! ১১৭ বলেই ডাবল সেঞ্চুরি, ভাঙলেন ঈশানের রেকর্ড! খেলা

গিলের গর্জনে কাঁপল গুয়াহাটি! ১১৭ বলেই ডাবল সেঞ্চুরি, ভাঙলেন ঈশানের রেকর্ড!

গুয়াহাটিতে ক্যারিবিয়ান বোলারদের শাসন করে ইতিহাস গড়লেন শুভমান গিল। ব্যাটিং সহায়ক পিচে ওয়েস্ট ইন্ডিজের তোলা ৪০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় অধিনায়ক দেখালেন কেন তাঁকে ভবিষ্যতের অন্যতম বড় তারকা হিসেবে ধরা হয়। ওপেন করতে নেমে একদিকে যেমন ইনিংস সামলেছেন, তেমনই পরে ঝড়ের গতিতে রান তুলে গড়েছেন একের পর এক নজির।ওয়েস্ট ইন্ডিজের ৪০৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই রোহিত শর্মাকে আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুযোগ করে দেন গিল। প্রথমে এক প্রান্ত আগলে রাখলেও ক্রিজে সেট হয়ে যাওয়ার পর নিজেই