অবিভক্ত মেদিনীপুরের নারায়ণগড়ের কৃষক পরিবারের মেয়ে আভা খাটুয়া!
অলিম্পিক্সে বাংলার অবিভক্ত মেদিনীপুরের ভূমিকন্যা আভা খাটুয়া। আভা খাটুয়া হলেন একজন ভারতীয় পেশাদার শট পুট খেলোয়াড়। তিনি ২০২৩ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের দেশের প্রতিনিধিত্ব করেন এবং সেখানে রৌপ্য পদক জিতেন। ভুবনেশ্বরে জাতীয় ফেডারেশন কাপে শটপাটে রেকর্ড গড়ে প্যারিসের টিকিট নিশ্চিত করেন আভা খাটুয়া। দেশ থেকে মোট ২৮ জন প্রতিযোগী ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরজ চোপড়ার নেতৃত্বে অলিম্পিকে অংশ নিচ্ছে।পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কৃষক পরিবারের মেয়ে। অভাবের কারণে বাংলা ছে
নিজস্ব সংবাদদাতা : অলিম্পিক্সে বাংলার অবিভক্ত মেদিনীপুরের ভূমিকন্যা আভা খাটুয়া। আভা খাটুয়া হলেন একজন ভারতীয় পেশাদার শট পুট খেলোয়াড়। তিনি ২০২৩ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের দেশের প্রতিনিধিত্ব করেন এবং সেখানে রৌপ্য পদক জিতেন। ভুবনেশ্বরে জাতীয় ফেডারেশন কাপে শটপাটে রেকর্ড গড়ে প্যারিসের টিকিট নিশ্চিত করেন আভা খাটুয়া। দেশ থেকে মোট ২৮ জন প্রতিযোগী ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরজ চোপড়ার নেতৃত্বে অলিম্পিকে অংশ নিচ্ছে।পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কৃষক পরিবারের মেয়ে। অভাবের কারণে বাংলা ছেড়ে মহারাষ্ট্রে খেলতে যান বাংলার অ্যাথলিট। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দৌড়েও চাকরি জোটেনি। যোগ্যতা থাকা সত্ত্বেও খালি হাতে ফিরতে হয়েছে আভাকে। মিলেছে শুধুই ‘প্রতিশ্রুতি’। পরিবারকে বাঁচাতে চাকরির টানে অবশেষে মহারাষ্ট্রে পাড়ি দেন আভা। ওখানকার অ্যাসোসিয়েশনের হয়েই খেলেন বাংলার অ্যাথলিট। ভুবনেশ্বরে জাতীয় ফেডারেশন কাপে শটপাটে রেকর্ড গড়ে প্যারিসের টিকিট নিশ্চিত করেন আভা খাটুয়া। দেশ থেকে মোট ২৮ জন প্রতিযোগী ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরজ চোপড়ার নেতৃত্বে অলিম্পিকে অংশ নিচ্ছে। এর মধ্যে ১৭ জন পুরুষ অ্যাথলিট আর ১১ জন মহিলা অ্যাথলিট। এই রাজ্য সংস্থার কোনও অ্যাথলিট ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অলিম্পিকের টিকিট কনফার্ম করতে পারেননি। যিনি পেরেছেন, সেই আভা খাটুয়া রাজ্যে বঞ্চনার শিকারের পর অন্য রাজ্যে ছুটতে বাধ্য হন।

সম্পর্কিত খবর
খেলা
আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ
খেলা
বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7
ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে
ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম!
জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। দিল্লি এনসিআর অঞ্চলে গত ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মোট ৫২টি পদক জিতে পশ্চিমবঙ্গ জোনের স্কুলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়টি। এই সাফল্যের তালিকায় রয়েছে ২৪টি সোনা, ২১টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ পদক। সাঁতার, ক্রিকেট, বাস্কেটবল, ক্যারাটে ও অ্যাথলেটিক্স—মোট পাঁচটি ক্রীড়া বিভাগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই সা