জম্মু-কাশ্মীরে চেনাব রেল ব্রিজ, দু'টি বন্দে ভারত ট্রেন এবং একটি মেডিক্যাল কলেজের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী!

জম্মু-কাশ্মীরে চেনাব রেল ব্রিজ, দু'টি বন্দে ভারত ট্রেন এবং একটি মেডিক্যাল কলেজের শিলান্যাস করলেন  প্রধানমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা: ৬ই জুন শুক্রবার জম্মু-কাশ্মীরে চেনাব রেল ব্রিজ, আঞ্জি ব্রিজ, দু'টি বন্দে ভারত ট্রেন এবং একটি মেডিক্যাল কলেজের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য, "আজ জম্মু-কাশ্মীরের লক্ষ লক্ষ মানুষের আশাপূরণ হয়েছে ৷ আর যত ভালো কাজ, সবই আমি সম্পূর্ণ করব বলে বাকি ছিল ৷ আমাদের সরকারের সৌভাগ্য যে এই প্রজেক্টটি আমাদের জমানায় গতি নিয়েছে এবং আমরা এটা সম্পূর্ণ করে দেখিয়েছি ।

উত্তর রেলওয়ের তথ্য অনুযায়ী, কাটরা-বানিহাল সেকশনে ১১১ কিলোমিটার যে দীর্ঘ পথ রয়েছে, তাতে ৯৭.৪ কিলোমিটারই সুড়ঙ্গ। সবথেকে দীর্ঘতম সেতু হল টি-৫০, যা ১২.৭৭ কিলোমিটার দীর্ঘ। এটিই ভারতের সবথেকে দীর্ঘ রেলওয়ে টানেল। সব মিলিয়ে গোটা প্রকল্পের জন্য খরচ হবে আনুমানিক ৪৩ হাজার ৭৮০ কোটি টাকারও বেশি।এর মধ্যে একটি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর এবং অন্যটি শ্রীনগর থেকে কাটরা। তবে কাটরা ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত ট্রেনগুলির নিয়মিত পরিষেবা শুরু হবে আগামীকাল শনিবার থেকে। কাটরাতে ৩৫০ কোটি টাকা ব্যয়ে শ্রীমাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্স-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রিয়াসি জেলায় এটি হবে প্রথম মেডিকেল কলেজ।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n