Skip to content

রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা! আলু বোঝাই ট্রাকে ধাক্কা লোহার ট্রাকের, মৃত ১, আহত চালক!

অভিজিৎ সাহা: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থেকে গড়বেতা গামী রাজ্য সড়কের আধকাটা ও বনকাটা সংলগ্ন এলাকায় গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল।২৮শে মার্চ শনিবার রাত প্রায় একটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, গড়বেতা থেকে চন্দ্রকোনার দিকে আসছিল একটি আলু বোঝাই ট্রাক। তার পেছনেই একই রাস্তায় আসছিল একটি লোহা বোঝাই ট্রাক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে লোহা বোঝাই ট্রাকটি সজোরে ধাক্কা মারে সামনে থাকা আলু বোঝাই ট্রাকের পেছনে।দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই লোহা বোঝাই ট্রাকের খালাসির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গুরুতর জখম হন চালক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ। পরে ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রাক সরিয়ে আহত চালক ও মৃত খালাসিকে উদ্ধার করা হয়। আহত চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Latest