অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

কেশপুরে জনসমুদ্রে শক্তি প্রদর্শন! বিজেপিকে ৫০-এর নিচে নামানোর হুঁশিয়ারি শিউলি সাহার!

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে জোরদার প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। দলের শীর্ষ নেতৃত্বের আশীর্বাদপুষ্ট এই প্রার্থী ইতিমধ্যেই নিজের কেন্দ্রে সক্রিয়ভাবে জনসংযোগ শুরু করে দিয়েছেন।কেশপুর বিধানসভা কেন্দ্রের ৪ নম্বর অঞ্চলের নেড়াদৌউল বাজারে তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী মিছিল ও জনসংযোগ কর্মসূচি। এদিনের মিছিল কার্যত জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে কর্মী-সমর্থকদের ঢল নামে, শ্লোগানে মুখর হয়ে ওঠে

কেশপুরে জনসমুদ্রে শক্তি প্রদর্শন! বিজেপিকে ৫০-এর নিচে নামানোর হুঁশিয়ারি শিউলি সাহার!

সেখ ওয়ারেশ আলী : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে জোরদার প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। দলের শীর্ষ নেতৃত্বের আশীর্বাদপুষ্ট এই প্রার্থী ইতিমধ্যেই নিজের কেন্দ্রে সক্রিয়ভাবে জনসংযোগ শুরু করে দিয়েছেন।কেশপুর বিধানসভা কেন্দ্রের ৪ নম্বর অঞ্চলের নেড়াদৌউল বাজারে তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী মিছিল ও জনসংযোগ কর্মসূচি।

এদিনের মিছিল কার্যত জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে কর্মী-সমর্থকদের ঢল নামে, শ্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিছিলটি শক্তি প্রদর্শনের রূপ নেয়, যা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সংগঠনিক জোর এবং আত্মবিশ্বাসকে স্পষ্টভাবে তুলে ধরে।মিছিল শেষে আয়োজিত জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণ শানান শিউলি সাহা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এই নির্বাচনে বিজেপিকে ৫০-এর নিচে আসনে নামিয়ে দেব। বাংলা দখলের যে স্বপ্ন বিজেপি দেখছে, সেই স্বপ্ন আমরা চুরমার করে দেব।”তাঁর এই মন্তব্যে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়। সভাস্থল জুড়ে ওঠে জোরালো স্লোগান, যা কেশপুরের রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলেছে।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ