Skip to content

পূর্ব মেদিনীপুরে নতুন পুলিশ সুপার, দায়িত্বে পারিজাত বিশ্বাস!

1 min read

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত সাম্প্রতিক বদলি তালিকায় বড় প্রশাসনিক রদবদল। পূর্ব মেদিনীপুর জেলার নতুন স্থায়ী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেলেন পারিজাত বিশ্বাস।পূর্ব মেদিনীপুরে স্থায়ী পুলিশ সুপার নিয়োগ করল রাজ্য সরকার। ২৫ ফেব্রুয়ারি বুধবার যে বদলি তালিকা প্রকাশ করেছে নবান্ন, তাতে ওই জেলার পুলিশ সুপার হিসাবে পাঠানো হচ্ছে পারিজাত বিশ্বাসকে। এতদিন অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে সেই দায়িত্ব পালন করছিলেন মিঠুন কুমার দে।

প্রাক্তন এসপি মিতুন কুমার দে

নতুন নিয়োগে তিনি মিতুন কুমার দে-র স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রশাসনিক মহলে এই বদলিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।অন্যদিকে, প্রাক্তন এসপি মিতুন কুমার দে-কে খড়গপুরে এসআরপি (SRP) পদে বদলি করা হয়েছে।নতুন দায়িত্ব গ্রহণের পর আইন-শৃঙ্খলা রক্ষা ও জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর প্রশাসনিক মহলের।

Latest