পুরুলিয়ার রঘুনাথপুরে উদ্বোধন হল প্রেস ক্লাবের!
বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন হলো পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা প্রেস ক্লাবের। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আদিত্য বিক্রম হীরানী, রঘুনাথপুরের এসডিও তামিল ওভিয়া এস, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী, রঘুনাথপুরের এসডিপিও অবিনাশ ভীমরাও যাধোয়ার। এছাড়াও ছিলেন জয়চন্ডী পর্যটন উৎসব কমিটির সভাপতি সৌমেন বেলথরিয়া। রঘুনাথপুর মহকুমার তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ন ঘোষ। রঘুনাথপুর থানার আইসি অর
নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন হলো পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা প্রেস ক্লাবের। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আদিত্য বিক্রম হীরানী, রঘুনাথপুরের এসডিও তামিল ওভিয়া এস, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী, রঘুনাথপুরের এসডিপিও অবিনাশ ভীমরাও যাধোয়ার। এছাড়াও ছিলেন জয়চন্ডী পর্যটন উৎসব কমিটির সভাপতি সৌমেন বেলথরিয়া। রঘুনাথপুর মহকুমার তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ন ঘোষ। রঘুনাথপুর থানার আইসি অর্ঘ্য মন্ডল এবং এলাকার বিশিষ্ট জনেরা।প্রদীপ প্রজ্জ্বলন, ফলক উন্মোচন, ক্লাবের পতাকা উত্তোলনের পরে প্রেস ক্লাবের অফিসের ভবনের উদবোধন করেন প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহকুমা প্রেস ক্লাবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রঘুনাথপুর মহকুমা শিল্পাঞ্চলের ডিভিসি, শ্যাম স্টিল, শাকাম্ভরী গ্রুপ, দামোদর ইস্পাত, এম এস পি এলের মত শিল্পদ্যোগীরা। পুরুলিয়ার মাটির লোকশিল্প ছৌ নাচের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।
সম্পর্কিত খবর
পুরুলিয়া
সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা
সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!
সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্র
পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপ