রহস্যজনকভাবে মৃত্যু হল এক বিজেপি নেতার!
পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকরণী বৈঠক থেকে ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হল এক বিজেপি নেতার।গতকাল অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজেপির প্রদেশ কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কলকাতা সাইন্স সিটিতে, আর সেখানেই বিভিন্ন হেভিওয়েট নেতাদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বিভিন্ন জেলার নেতৃত্বরাও, আর ঠিক সেই মতো পুরুলিয়া জেলা থেকে বিভিন্ন নেতাদের পাশাপাশি পুরুলিয়া শহরের দক্ষিণ মন্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারীও পৌঁছেছিলেন ওই বৈঠকে।যদিও গতকাল বৈঠক বা কার্যকরণী বৈঠক শেষ
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকরণী বৈঠক থেকে ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হল এক বিজেপি নেতার।গতকাল অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজেপির প্রদেশ কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কলকাতা সাইন্স সিটিতে, আর সেখানেই বিভিন্ন হেভিওয়েট নেতাদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বিভিন্ন জেলার নেতৃত্বরাও, আর ঠিক সেই মতো পুরুলিয়া জেলা থেকে বিভিন্ন নেতাদের পাশাপাশি পুরুলিয়া শহরের দক্ষিণ মন্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারীও পৌঁছেছিলেন ওই বৈঠকে।যদিও গতকাল বৈঠক বা কার্যকরণী বৈঠক শেষে তারা গতকাল রাতেই রওনা দিয়েছিলেন পুরুলিয়ার উদ্দেশ্যে কলকাতা থেকে হাওড়া -চকধরপুর এক্সপ্রেস এ করে ।তবে আজ সকালে বিজেপির বিভিন্ন নেতাকর্মীরা, পুরুলিয়াতে সাড়ে ছটা নাগাদ পৌঁছে যান, তবে সবাই পৌঁছালেও সাথে থাকা পুরুলিয়া শহরের দক্ষিণ মন্ডলের সভাপতি সত্যজিত অধিকারী কে দেখতে না পেয়েই চাঞ্চল্য ছড়ায় আর তার পরেই খোঁজখবর চালানো হয় উনি কোথায়, রেলের জিআরপি মারফত অভিযোগ ও জানানো হয় বিজেপির তরফ থেকে আর তারপরে বেলা গড়লেই অর্থাৎ আজ সকাল নাগাদ খরগোপুর জিআরপির তরফ থেকে একটি রক্তাক্ত দেহ উদ্ধার হয় খড়গপুর সাব-ডিভিশনের রাধামোহনপুর এলাকা থেকে, যদিও খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন পুরুলিয়ার এমপি জ্যোতির্ময় সিং মাহাতো সহ রক্তাক্তভাবে উদ্ধার হওয়া সত্যজিৎ অধিকারীর ভাই ও অন্যান্য বিজেপি নেতৃত্বরা, তবে জিআরপি যে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে খরগোপুর মহকুমা হাসপাতালে পাঠালে তা মৃত বলে ঘোষণা করা হয়, খরগোপুর মহকুমা হাসপাতালে মেজিস্ট্রেটের তদন্তের পরে ভিডিওগ্ৰাফির মাধ্যমে ময়নাতদন্তের জন্য দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।। যদিও এই মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই সামনে আসবে আসল রহস্য।

সম্পর্কিত খবর
পুরুলিয়া
সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা
সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!
সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্র
পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপ