অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

রবিবার প্রচারে মুখ্যমন্ত্রী জনপ্লাবনে ভেসে গেল পুরুলিয়া ও বাঁকুড়া!

দলীয় প্রার্থীদের সমর্থনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া রোড-শোকে ঘিরে তুমুল উন্মাদনায় মাতলেন তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। এদিন প্রার্থীদের নিয়ে পুরুলিয়া ও বাঁকুড়ায় দুটি রোড-শো করেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ায় এসপি অফিস মোড় থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত প্রথম পদযাত্রায় নেত্রীর সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত-সহ জেলার নেতৃত্ব। রোড-শোয়ে চোখে পড়ে স্থানীয় ছৌ-সংস্কৃতির ছোঁয়া। এই রোড-শোকে ঘিরে বিপুল জনোচ্ছ্বাসের বাঁধ ভাঙে পুরুলিয়ার রাজপথে। নেত্রীর সঙ্গ

রবিবার প্রচারে মুখ্যমন্ত্রী জনপ্লাবনে ভেসে গেল পুরুলিয়া ও বাঁকুড়া!

নিজস্ব সংবাদদাতা : দলীয় প্রার্থীদের সমর্থনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া রোড-শোকে ঘিরে তুমুল উন্মাদনায় মাতলেন তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। এদিন প্রার্থীদের নিয়ে পুরুলিয়া ও বাঁকুড়ায় দুটি রোড-শো করেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ায় এসপি অফিস মোড় থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত প্রথম পদযাত্রায় নেত্রীর সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত-সহ জেলার নেতৃত্ব। রোড-শোয়ে চোখে পড়ে স্থানীয় ছৌ-সংস্কৃতির ছোঁয়া। এই রোড-শোকে ঘিরে বিপুল জনোচ্ছ্বাসের বাঁধ ভাঙে পুরুলিয়ার রাজপথে। নেত্রীর সঙ্গে পা মেলান অসংখ্য তৃণমূল কর্মী-সমর্থক।প্রখর রোদ ও প্রবল গরম উপেক্ষা করেই দলনেত্রীকে একবার দেখার জন্য পথের দু’ধারে ভিড় জমান অগুন্তি সাধারণ মানুষ। মোবাইল ফোনে নেত্রীর ছবি তুলে ভিডিও করে মুহূর্তকে ধরে রাখার হিড়িক পড়ে যায়। তৃণমূল সুপ্রিমোও হতাশ করেননি সাধারণ মানুষের এই উচ্ছ্বাস-উন্মাদনাকে। পথ চলতে চলতেই জনসংযোগের পাশাপাশি একাধিকবার থেমে মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথাও শোনেন তিনি।

সম্পর্কিত খবর

সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫! পুরুলিয়া

সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!

সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্র

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট  (Poppy straw) উদ্ধার! পুরুলিয়া

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপ

২০২৬ সালের জনগণনায় কুড়মালি ভাষার পৃথক কোডের দাবিতে কেন্দ্রের কাছে স্মারকলিপি! দেশ

২০২৬ সালের জনগণনায় কুড়মালি ভাষার পৃথক কোডের দাবিতে কেন্দ্রের কাছে স্মারকলিপি!

আসন্ন জনগণনা (আদমশুমারি)-তে কুড়মালি ভাষার জন্য পৃথক ভাষা কোডের দাবিতে দেশের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটি। বুধবার, ৬ আগস্ট এই স্মারকলিপি পেশ করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিদ্যুৎ বরণ মাহাতো এবং চন্দ্র প্রকাশ চৌধুরী।স্মারকলিপিতে দাবি করা হয়েছে, কুড়মি সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় রয়েছে। কুড়মালি ভাষা ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে