নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি পরপর চারবার উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেও ট্রফি ছুঁতে পারল না দিল্লি ক্যাপিটালস। মহিলাদের বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়া ম্যাচে হিরো হলেও এবার আর হিরো হতে পারলেন না জেমিমা।মাথা নত করলেন বন্ধু স্মৃতির কাছে। জয়ের একদম কাছে গিয়েও শেষরক্ষা করতে পারল না দিল্লি ক্যাপিটালস। ভদোদরায় বৃহস্পতিবার অনুষ্ঠিত উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ছয় উইকেটে নাটকীয় জয় তুলে নিয়ে নিজেদের টানা দ্বিতীয় বার খেতাব নিশ্চিত করল। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে। ওপেনিং ব্যাটার লিজেল লি ৩০ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। অন্যদিকে, শেফালি বর্মা ১৩ বলে করেন ২০ রান।
/indian-express-bangla/media/media_files/2026/02/05/dc-vs-rcb-wpl-2026-final-6-2026-02-05-18-47-17.jpg)
এছাড়া লরা উলভার্টের ব্যাট থেকে ২৫ বলে ৪৪ রান বেরিয়ে আসেন। তবে ফাইনাল ম্য়াচে অধিনায়কোচিত ইনিংস খেললেন জেমিমা রডরিগস। ৩৭ বলে ৫৭ রান করলেন তিনি। শেষবেলায় শিনেল হেনরি ১৫ বলে ৩৫ রানের একটা ঝড় তুলেছিলেন। আর এভাবেই দিল্লি বিশাল স্কোর খাড়া করেছিল। আরসিবি-র হয়ে সায়ালি সাতঘরে, অরুন্ধতী রেড্ডি এবং নাদিন ডি ক্লার্ক একটি করে উইকেট শিকার করেন।আরসিবি-র শুরুটা বেশ খারাপ হয়েছিল। ৯ রান করে গ্রেস হ্যারিস ফিরে যেতেই বেঙ্গালুরুর প্রথম উইকেটের পতন হয়।

এরপর স্মৃতি মান্ধানা এবং জর্জিয়া ভোল দ্বিতীয় উইকেটে ১৬৫ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে তোলেন। ভোল ৫৪ বলে করলেন ৭৯ রান। এছাড়া স্মৃতি মান্ধানা ৪১ বলে ৮৭ রানের ইনিংস উপহার দেন। এই ইনিংসে তিনি ১২ চার ছাড়াও ৩ ছক্কা হাঁকিয়েছেন। শেষকালে রাধা যাদব ৫ বলে ১২ রান করেন। আরসিবি ১৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে ফেলে।