মেদিনীপুর 22° 🌧️ · AQI 171 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জের! হাওড়া-শালিমার থেকে একাধিক ট্রেনের সময় বদল

চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়ক কে? বোর্ডের পর্দায় রোহিত নয়, শুভমন! শুরু তুমুল বিতর্ক

ভারতীয় ক্রিকেটে নতুন করে বিতর্কের ঝড় উঠল বোর্ডেরই এক অনুষ্ঠানের ভুলে। গত বছর ভারতের ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নেতৃত্বে ছিলেন অধিনায়ক Rohit Sharma। কিন্তু বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য—টেলিভিশনের পর্দায় লেখা হয়েছে, “জয়ী অধিনায়ক, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫” এবং সেই জায়গায় দেখানো হয়েছে Shubman Gill-এর নাম। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। সম্প্রতি আয়োজিত Board of Control for Cricket in India (বিসিসিআই)-এর বার্ষিক পুরস্

চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়ক কে? বোর্ডের পর্দায় রোহিত নয়, শুভমন! শুরু তুমুল বিতর্ক

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় ক্রিকেটে নতুন করে বিতর্কের ঝড় উঠল বোর্ডেরই এক অনুষ্ঠানের ভুলে। গত বছর ভারতের ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নেতৃত্বে ছিলেন অধিনায়ক Rohit Sharma। কিন্তু বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য—টেলিভিশনের পর্দায় লেখা হয়েছে, “জয়ী অধিনায়ক, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫” এবং সেই জায়গায় দেখানো হয়েছে Shubman Gill-এর নাম। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।

সম্প্রতি আয়োজিত Board of Control for Cricket in India (বিসিসিআই)-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০২৫ ও ২০২৬ সালে আইসিসি ট্রফি জেতা দলগুলিকে সংবর্ধনা দেওয়া হয়। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদেরও বিভিন্ন সম্মানে ভূষিত করা হয়। সেই অনুষ্ঠানে যখন শুভমন গিল মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন, তখন বড় পর্দায় তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির ‘জয়ী অধিনায়ক’ হিসেবে দেখানো হয়। যদিও বাস্তবে গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সময় ভারতের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। পরে এক দিনের ক্রিকেটে অধিনায়কত্বে পরিবর্তন এনে শুভমন গিলকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সেই পরিবর্তনের জেরে পুরনো ইতিহাসই যেন ভুলভাবে তুলে ধরা হল বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রোহিত শর্মা। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। ছিলেন না Virat Kohli-ও। তবে অনুষ্ঠানে শুভমন গিলকে বছরের সেরা ক্রিকেটারের পুরস্কারে সম্মানিত করা হয়। ঘটনার পর থেকেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন রোহিতের অনুরাগীরা। অনেকেই অভিযোগ করেছেন, শুভমন গিলকে কৃতিত্ব দিতে গিয়ে বোর্ড ইতিহাসই ভুলভাবে তুলে ধরেছে। কেউ লিখেছেন, “রোহিত শর্মা ভারতের হয়ে দু’টি আইসিসি ট্রফি জিতিয়েছেন, সেই কৃতিত্ব তাঁর কাছেই থাকা উচিত।” আবার কেউ ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, “সবাই জানত রোহিত অধিনায়ক ছিলেন, বোর্ড নাকি সেই ভুল ভেঙে দিল!” সমাজমাধ্যমে অনেকেই সরাসরি বোর্ডের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, ইতিহাসকে বিকৃত করা উচিত নয় এবং যাঁর নেতৃত্বে সাফল্য এসেছে, সেই অধিনায়কের নামই সম্মানের সঙ্গে তুলে ধরা উচিত। তবে ঘটনাটি ঘিরে ভারতীয় ক্রিকেট মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।

সম্পর্কিত খবর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব পশ্চিম মেদিনীপুর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে