স্টেট পাওয়ার লিফটিংয়ে মেদিনীপুরের গর্ব সুস্মিতা, জোড়া সোনায় নজর কাড়লেন!
কলকাতার ভবানীপুরে সংঘমিত্রা ক্লাবে গত ১৪ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হল ২০২৬ সালের স্টেট লেভেল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। All Bengal Power Lifting Federation-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য পেল পশ্চিম মেদিনীপুর।মেদিনীপুর শহরের কৃতি ক্রীড়াবিদ সুস্মিতা ভূঁইয়া ওপেন বিভাগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ডেডলিফট এবং ফুল ইভেন্ট—উভয় ক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করে জিতে নেন জোড়া স্বর্ণপদক। তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, গোটা জেলার জন্যই গর্বের মুহূর্ত। এদিন পু
নিজস্ব সংবাদদাতা : কলকাতার ভবানীপুরে সংঘমিত্রা ক্লাবে গত ১৪ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হল ২০২৬ সালের স্টেট লেভেল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। All Bengal Power Lifting Federation-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য পেল পশ্চিম মেদিনীপুর।মেদিনীপুর শহরের কৃতি ক্রীড়াবিদ সুস্মিতা ভূঁইয়া ওপেন বিভাগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ডেডলিফট এবং ফুল ইভেন্ট—উভয় ক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করে জিতে নেন জোড়া স্বর্ণপদক। তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, গোটা জেলার জন্যই গর্বের মুহূর্ত।

এদিন পুরস্কার তুলে দেন বাংলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মুকুলা ভট্টাচার্য, যিনি সুস্মিতার পারফরম্যান্সের প্রশংসা করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন।সুস্মিতার এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে তাঁর প্রশিক্ষক সঞ্জীব দাস ও সায়ন দাসের। নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের ফলই এই সাফল্য বলে মনে করছেন ক্রীড়ামহলের অনেকে।

তিনি মেদিনীপুরের Galaxy Fitness Gym-এ নিয়মিত প্রশিক্ষণ নেন।এই কৃতিত্বে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, এই ধারাবাহিকতা বজায় রাখলে ভবিষ্যতে জাতীয় স্তরেও বড় সাফল্য অর্জন করতে পারেন সুস্মিতা।
সম্পর্কিত খবর
কলকাতা
ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর
রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল