রেমাল-দুর্যোগে কলকাতায় মৃত্যু!

রেমাল-দুর্যোগে কলকাতায় মৃত্যু!

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝ়ড় রেমালের দুর্যোগে প্রবল ঝড়বৃষ্টির সময় বাড়ির বাইরে থাকা ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে কলকাতায় মৃত্যু হল বয়স ৫১, মহম্মদ সাজিব নামক প্রৌঢ়ের। রবিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এন্টালি থানা এলাকার বিবির বাগান এলাকায় ঘটনাটি ঘটেছে। ছেলে বন্ধুর বাড়িতে আইপিএলের ম্যাচ দেখতে গিয়েছিলেন । ঝড়ে ছেলে বিপদে পড়তে পারে, এই ভয়েই তাঁকে ডাকতে গিয়েছিলেন প্রৌঢ় মহম্মদ সাজিদ। রাস্তায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হলে। ১০ নম্বর বিবির বাগানে একটি বাড়ির নীচে আশ্রয় নেন তিনি। আর তখনই ঘটে বিপদ , বাড়ির কার্নিশ ভেঙে পড়ে তাঁর উপর। স্থানীয়েরা সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুরসভা সূত্রে খবর, রেমালের তাণ্ডবে শহরের কয়েকটি জায়গায় বাড়ির একাংশ ভেঙে পড়েছে।মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘কার্নিশ ভেঙে মৃত্যু! অত্যন্ত দুঃখজনক ঘটনা। বারবার করে সারাতে বলা সত্ত্বেও সারাচ্ছে না কেউ। আমরা তো আমাদের কাজ করেই চলেছি।’’

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n