Skip to content

রাস্তা না পুকুর! বৃষ্টিতে ডুবল মেদিনীপুরের মহাতাবপুর, ক্ষোভে বাসিন্দারা!

নিজস্ব সংবাদদাতা : শহরের দীর্ঘদিনের নিকাশি সমস্যার সমাধান এবং বর্ষাকালে জল জমার প্রবণতা কমাতে মহাতাবপুর এলাকায় বড় নিকাশি নালা (মহা নালা) নির্মাণের কাজ চলছে। প্রশাসনের এই উদ্যোগ ভবিষ্যতে জলনিকাশি ব্যবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মেদিনীপুরের মহাতাবপুর

তবে নির্মাণকাজ চলাকালীন সাম্প্রতিক বৃষ্টিতে মহাতাবপুর এলাকার প্রধান সড়কে ব্যাপক জল জমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অল্প সময়ের বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ে। কোথাও কোথাও এতটাই জল জমেছে যে রাস্তা ও পুকুরের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বেশ কয়েকটি অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা জমা জলের নিচে ঢেকে থাকায় পথচলতি মানুষ ও যানবাহনের চালকদের জন্য দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়েছে। বিশেষ করে দুই চাকার যানবাহন চালকদের সমস্যায় পড়তে হচ্ছে।

বর্ষা শুরুর আগেই রাস্তার প্রয়োজনীয় সংস্কার ও মেরামতির কাজ সম্পন্ন করা হলে এই পরিস্থিতি অনেকটাই এড়ানো যেত বলে মত স্থানীয়দের। তাঁদের প্রশ্ন, নিকাশি প্রকল্পের কাজ চললেও বর্ষার আগে ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কারের উদ্যোগ কেন নেওয়া হল না। দ্রুত রাস্তার মেরামতি এবং জলনিকাশি ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Latest