২ দিন পরে ভোট!নেই কোনও ব্যানার, ফেস্টুন বা ফ্ল্যাগ,চুপচাপ কালিম্পং!
লোকসভা ইলেকশন ২০২৪ দার্জিলিং লোকসভা কেন্দ্রের এই শহরে লক্ষাধিক ভোটার। কিন্তু ভোট নিয়ে নেই কোনো উত্তেজনা। এমনকী, বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের ভোটারের কাছে করজোড়ে ভোট প্রার্থনাও নেই।এমনিতেই কালিম্পংয়ে বাম কিংবা কংগ্রেসের তেমন অস্তিত্ব নেই। আছে কেবল তৃণমূল সঙ্গী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং বিজেপি ও তাঁর সঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফ। নির্বাচন ঘোষণার পরে বিজেপি এখনও পর্যন্ত একটি কর্মিসভা করেছে। আলাদা করে গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফও কর্মিসভা করেছে।
নিজস্ব সংবাদদাতা : লোকসভা ইলেকশন ২০২৪ দার্জিলিং লোকসভা কেন্দ্রের এই শহরে লক্ষাধিক ভোটার। কিন্তু ভোট নিয়ে নেই কোনো উত্তেজনা। এমনকী, বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের ভোটারের কাছে করজোড়ে ভোট প্রার্থনাও নেই।এমনিতেই কালিম্পংয়ে বাম কিংবা কংগ্রেসের তেমন অস্তিত্ব নেই। আছে কেবল তৃণমূল সঙ্গী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং বিজেপি ও তাঁর সঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফ। নির্বাচন ঘোষণার পরে বিজেপি এখনও পর্যন্ত একটি কর্মিসভা করেছে। আলাদা করে গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফও কর্মিসভা করেছে। প্রজাতান্ত্রিক মোর্চা কয়েকটি সভা করেছে।কালিম্পং শহরের কয়েক পুরুষের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সন্দীপ জৈন বলেন, এ বারের লোকসভা ইলেকশন ২০২৪ ভোটের হালচাল দেখে আমরাও অবাক। ভোট নিয়ে সাধারণ মানুষের তেমন কোনও আগ্রহ দেখছি না। মানুষ নিশ্চয়ই ভোট দেবেন। কিন্তু মানুষের আলোচনায় রাজনীতির তেমন কোনও গুরুত্ব দেখছি না।
সম্পর্কিত খবর
পাহাড়ে প্রশাসনিক অচলাবস্থা কাটাতে জিটিএ-তে প্রশাসক, উন্নয়নে ২৫০ কোটি!
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর চিফ এগজিকিউটিভ পদ থেকে অনীত থাপার ইস্তফার পর পাহাড়ে তৈরি হওয়া প্রশাসনিক অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ নিল নবান্ন। জিটিএ-র প্রশাসক হিসেবে আইএএস আধিকারিক স্মৃতিরঞ্জন মোহান্তিকে নিয়োগ করা হয়েছে।মঙ্গলবার খারাপ আবহাওয়ার জেরে কালিম্পংয়ে পৌঁছতে পারেননি মুখ্যমন্ত্রী। এরপর শিলিগুড়ির উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে জিটিএ-তে প্রশাসক নিয়োগের কথা ঘোষণা করেন তিনি।পাহাড়ের বিপর্যয় মোকাবিলা এবং সার্বিক উন্নয়নের জন্য ২৫০ কোটি টাক
মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!
প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আগা
পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!
দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্