ভয়াবহ বৃষ্টি বিপর্যস্ত কালিম্পং-সিকিম!
টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত কালিম্পং-সিকিম যোগাযোগ ব্যবস্থা। জাতীয় সড়ক ১০-এর একাধিক জায়গায় ধস নেমেছে। পাহাড় থেকে লাগাতার নেমে আসছে বড় বড় পাথর ও বোল্ডার। সেই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। কালিম্পংয়ের পুলিশ সুপারের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জাতীয় সড়ক ১০-এর একাধিক অংশ ক্ষতিগ্রস্ত। লিকুভিড়ের কাছে পাহাড় বেয়ে পাথর নামছে। নিরাপত্তার কথা মাথায় রেখেই যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে।প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কালিম্পংয়ে ১০৪.৬ মিলি
নিজস্ব সংবাদদাতা: টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত কালিম্পং-সিকিম যোগাযোগ ব্যবস্থা। জাতীয় সড়ক ১০-এর একাধিক জায়গায় ধস নেমেছে। পাহাড় থেকে লাগাতার নেমে আসছে বড় বড় পাথর ও বোল্ডার। সেই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। কালিম্পংয়ের পুলিশ সুপারের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জাতীয় সড়ক ১০-এর একাধিক অংশ ক্ষতিগ্রস্ত। লিকুভিড়ের কাছে পাহাড় বেয়ে পাথর নামছে।

নিরাপত্তার কথা মাথায় রেখেই যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে।প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কালিম্পংয়ে ১০৪.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এতেই বিপজ্জনক হয়ে পড়েছে জাতীয় সড়কের বেশ কিছু এলাকা। শুক্রবারও পাহাড়ে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
সম্পর্কিত খবর
পাহাড়ে প্রশাসনিক অচলাবস্থা কাটাতে জিটিএ-তে প্রশাসক, উন্নয়নে ২৫০ কোটি!
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর চিফ এগজিকিউটিভ পদ থেকে অনীত থাপার ইস্তফার পর পাহাড়ে তৈরি হওয়া প্রশাসনিক অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ নিল নবান্ন। জিটিএ-র প্রশাসক হিসেবে আইএএস আধিকারিক স্মৃতিরঞ্জন মোহান্তিকে নিয়োগ করা হয়েছে।মঙ্গলবার খারাপ আবহাওয়ার জেরে কালিম্পংয়ে পৌঁছতে পারেননি মুখ্যমন্ত্রী। এরপর শিলিগুড়ির উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে জিটিএ-তে প্রশাসক নিয়োগের কথা ঘোষণা করেন তিনি।পাহাড়ের বিপর্যয় মোকাবিলা এবং সার্বিক উন্নয়নের জন্য ২৫০ কোটি টাক
মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!
প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আগা
পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!
দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্