শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে খাদে উলটে পড়ে যাত্রীবাহী বাস!
শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে গ্যাংটক যাওয়ার পথে রংপোর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে যাত্রীবাহী বাস। দুর্ঘটনা ঘটেছে অটল সেতু ভেঙে। বড়সড় দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করতে সেখানে পৌঁছয় কালিম্পং থানার পুলিশ। দুর্গম এলাকা হওয়ায় যাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকারীদের প্রতিকূলতার মুখে পড়তে হয়। উদ্ধারে হাত লাগায় সিকিম পুলিশও। দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় রংপো হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানাযায়,মৃত্যু হয়েছে ৪ জনের। আহত ২০ জনের বেশি। তবে হতাহ
নিজস্ব সংবাদদাতা : শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে গ্যাংটক যাওয়ার পথে রংপোর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে যাত্রীবাহী বাস। দুর্ঘটনা ঘটেছে অটল সেতু ভেঙে। বড়সড় দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করতে সেখানে পৌঁছয় কালিম্পং থানার পুলিশ। দুর্গম এলাকা হওয়ায় যাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকারীদের প্রতিকূলতার মুখে পড়তে হয়। উদ্ধারে হাত লাগায় সিকিম পুলিশও। দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় রংপো হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানাযায়,মৃত্যু হয়েছে ৪ জনের। আহত ২০ জনের বেশি। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনা নিয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালসুব্রহ্মণ্যম টি জানিয়েছেন, ‘‘রংপোয় একটা দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বাস উলটে খাদে পড়ে গিয়েছে। খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করেছি আমরা। খবর নিশ্চিত করা যাচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছি।’’
সম্পর্কিত খবর
পাহাড়ে প্রশাসনিক অচলাবস্থা কাটাতে জিটিএ-তে প্রশাসক, উন্নয়নে ২৫০ কোটি!
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর চিফ এগজিকিউটিভ পদ থেকে অনীত থাপার ইস্তফার পর পাহাড়ে তৈরি হওয়া প্রশাসনিক অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ নিল নবান্ন। জিটিএ-র প্রশাসক হিসেবে আইএএস আধিকারিক স্মৃতিরঞ্জন মোহান্তিকে নিয়োগ করা হয়েছে।মঙ্গলবার খারাপ আবহাওয়ার জেরে কালিম্পংয়ে পৌঁছতে পারেননি মুখ্যমন্ত্রী। এরপর শিলিগুড়ির উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে জিটিএ-তে প্রশাসক নিয়োগের কথা ঘোষণা করেন তিনি।পাহাড়ের বিপর্যয় মোকাবিলা এবং সার্বিক উন্নয়নের জন্য ২৫০ কোটি টাক
মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!
প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আগা
পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!
দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্