অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনীতারা!

নাসার একটি বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৫টা ৫৭ মিনিট নাগাদ ফ্লোরিডার উপকূলে ফিরে আসতে পারেন সুনীতাদের মহাকাশযান। ভারতীয় সময় অনুযায়ী, তা প্রায় বুধবার ভোর সাড়ে ৩টে। ইতিমধ্যে, মহাকাশচারীদের ফেরার ছবি সম্প্রচার করতে শুরু করে দিয়েছে নাসা। তবে মঙ্গলবার বিকালে নামার কথা হলেও, সুনীতাদের পৃথিবীতে অবতরণ নিয়ে আতঙ্ক কাটেনি গবেষণা সংস্থার। কারণ, এই মহাকাশযানের অবতরণের ব্যাপারটা মোটেই খুব সহজ নয়। সাধারণ বিমানের মতো তা নামে না, এমনকি পৃথিবীর অরবিটে প্রবেশের সময় যানের মধ্যে বিপুল চাপ ও ঘর্

অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনীতারা!

নিজস্ব প্রতিবেদন : নাসার একটি বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৫টা ৫৭ মিনিট নাগাদ ফ্লোরিডার উপকূলে ফিরে আসতে পারেন সুনীতাদের মহাকাশযান। ভারতীয় সময় অনুযায়ী, তা প্রায় বুধবার ভোর সাড়ে ৩টে। ইতিমধ্যে, মহাকাশচারীদের ফেরার ছবি সম্প্রচার করতে শুরু করে দিয়েছে নাসা। তবে মঙ্গলবার বিকালে নামার কথা হলেও, সুনীতাদের পৃথিবীতে অবতরণ নিয়ে আতঙ্ক কাটেনি গবেষণা সংস্থার। কারণ, এই মহাকাশযানের অবতরণের ব্যাপারটা মোটেই খুব সহজ নয়। সাধারণ বিমানের মতো তা নামে না, এমনকি পৃথিবীর অরবিটে প্রবেশের সময় যানের মধ্যে বিপুল চাপ ও ঘর্ষণ তৈরি হয়। তাই ভয় একটা থেকেই যাচ্ছে। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার সকালে আমেরিকায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটির উৎক্ষেপণ সফল হয়েছে বলে জানা গিয়েছে। ওই মহাকাশযানে আরও চার মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে পাড়ি দিলেন। তাঁদের মধ্যে নাসা ছাড়াও জাপান এবং রাশিয়ার প্রতিনিধি রয়েছেন। অবশেষে দীর্ঘ প্রায় ৯ মাস পর ঘরে ফিরছেন সুনীতারা। সব ঠিক থাকলে বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন সুনীতারা।

সম্পর্কিত খবর

বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! আউটলুক-টিমস বন্ধে চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী প্রযুক্তি

লাইভ বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! আউটলুক-টিমস বন্ধে চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী

গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং বিশ্ব

গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা! পূর্ব মেদিনীপুর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!

শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি