অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মেদিনীপুর খানকাহ শরীফে হুজুর মওলা পাকের ১২৫ তম উরুষ উৎসব পালিত হলো!

৩ রা ফাল্গুন ১৪৩২, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ সোমবার মেদিনীপুর খানকাহ শরীফে হুজুর মওলা পাকের ১২৫ তম উরুষ উৎসব পালিত হলো।প্রখ্যাত ওলি সৈয়দ সাহা মুরশেদ আলী আল- কাদেরী,হুজুর মওলা পাক-এর ১২৫তম বাৎসরিক উরুষ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মেদিনীপুর খানকাহ শরিফ প্রাঙ্গণে। খানকাহ শরীফের পীর সাহেব হজরত প্রফেসর সৈয়দ একবাল শাহ আল-কাদেরীর তত্ত্বাবধানে কাদেরিয়া ও চিশতিয়া তরিকার রেওয়াজ মেনে অনুষ্ঠিত হয় এই পবিত্র মাহফিল। সন্ধ্যা থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে

মেদিনীপুর খানকাহ শরীফে হুজুর মওলা পাকের ১২৫ তম উরুষ উৎসব পালিত হলো!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :  ৩ রা ফাল্গুন ১৪৩২, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ সোমবার মেদিনীপুর খানকাহ শরীফে হুজুর মওলা পাকের ১২৫ তম উরুষ উৎসব পালিত হলো।প্রখ্যাত ওলি সৈয়দ সাহা মুরশেদ আলী আল- কাদেরী,হুজুর মওলা পাক-এর ১২৫তম বাৎসরিক উরুষ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মেদিনীপুর খানকাহ শরিফ প্রাঙ্গণে।

খানকাহ শরীফের পীর সাহেব হজরত প্রফেসর সৈয়দ একবাল শাহ আল-কাদেরীর তত্ত্বাবধানে কাদেরিয়া ও চিশতিয়া তরিকার রেওয়াজ মেনে অনুষ্ঠিত হয় এই পবিত্র মাহফিল। সন্ধ্যা থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মিলাদ শরীফ, দরুদ-সালাম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

উরুষ উপলক্ষে খানকাহ চত্বরে তৈরি হয় গভীর আধ্যাত্মিক পরিবেশ। বক্তারা ইসলাম ধর্মের শান্তি, মানবপ্রেম ও ভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে বহু ভক্ত ও সাধারণ মানুষ এই পবিত্র অনুষ্ঠানে অংশ নেন দূর দুরান্ত থেকে। শেষে তবাররুক বিতরণ করা হয়।