ভারত–রাশিয়া শিক্ষায় নতুন দিগন্ত — আইআইটি খড়গপুর ও সেন্ট পিটার্সবার্গ মাইনিং ইউনিভার্সিটির ঐতিহাসিক চুক্তি!
উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার পথে বড় পদক্ষেপ নিল আইআইটি খড়গপুর। এক ভার্চুয়াল অনুষ্ঠানে রাশিয়ার প্রখ্যাত সম্রাজ্ঞী ক্যাথেরিন সেন্ট পিটার্সবার্গ মাইনিং ইউনিভার্সিটি-র সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে দুই প্রতিষ্ঠানের মধ্যে গড়ে উঠল কৌশলগত একাডেমিক অংশীদারিত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট পিটার্সবার্গ মাইনিং ইউনিভার্সিটির রেক্টর অধ্যাপক ভ্লাদিমির লিটভিনেঙ্কো এবং আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী। দুই পক্ষই উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং
নিজস্ব সংবাদদাতা : উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার পথে বড় পদক্ষেপ নিল আইআইটি খড়গপুর। এক ভার্চুয়াল অনুষ্ঠানে রাশিয়ার প্রখ্যাত সম্রাজ্ঞী ক্যাথেরিন সেন্ট পিটার্সবার্গ মাইনিং ইউনিভার্সিটি-র সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে দুই প্রতিষ্ঠানের মধ্যে গড়ে উঠল কৌশলগত একাডেমিক অংশীদারিত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট পিটার্সবার্গ মাইনিং ইউনিভার্সিটির রেক্টর অধ্যাপক ভ্লাদিমির লিটভিনেঙ্কো এবং আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী।

দুই পক্ষই উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারত ও রাশিয়া-র সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে আইআইটি খড়গপুরের একাধিক শীর্ষ প্রতিনিধি উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন অধ্যাপক আনন্দরূপ ভট্টাচার্য, রাবার প্রযুক্তি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক কিনসুক নস্কর, মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বি. বি. মন্ডল, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং সেন্টার অফ এক্সিলেন্স-এর চেয়ারপারসন অধ্যাপক সন্দীপ কুলকার্নি, ভূতত্ত্ব ও ভূপদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক দীপ কুমার সিংহ, রাসায়নিক প্রকৌশলের সহকারী অধ্যাপক সুবের্না ত্রিবেদী এবং সমন্বয়কারী পরেশ নাথ সিংহ রায় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেন।

অন্যদিকে, সেন্ট পিটার্সবার্গ মাইনিং ইউনিভার্সিটির তরফে ভাইস রেক্টর অধ্যাপক এভজেনি এ. লুবিন ও প্রতিনিধি অধ্যাপক মাকসিম গ্লাজেভ উপস্থিত ছিলেন।এই চুক্তির মূল লক্ষ্য হল ছাত্র ও গবেষকদের বিনিময় কর্মসূচি চালু করা, যৌথ বৈজ্ঞানিক গবেষণায় অনুষদ বিনিময় এবং শিক্ষার্থী ও কর্মরত পেশাজীবীদের জন্য যৌথ একাডেমিক প্রোগ্রাম তৈরি করা। মাইনিং ও পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, রাবার প্রযুক্তি, যান্ত্রিক ও রাসায়নিক প্রকৌশল, ভূতত্ত্ব, ভূপদার্থবিদ্যা এবং শক্তি ও পৃথিবী বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ—এই সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের উন্নত গবেষণা অবকাঠামো ও দক্ষতাকে কাজে লাগানো হবে।দীর্ঘদিনের ভারত-রাশিয়া বৈজ্ঞানিক সহযোগিতার ভিত্তির উপর দাঁড়িয়ে এই উদ্যোগ ভবিষ্যতের প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, প্রচলিত কয়লা ও পেট্রোলিয়াম সম্পদ থেকে শুরু করে শক্তি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজ—ক্রমবর্ধমান শক্তি চাহিদা মোকাবিলায় এই অংশীদারিত্ব বড় অবদান রাখতে পারে।
সম্পর্কিত খবর
দেশ
পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক
সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি
বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!
প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক
দেশ
পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী
পরকীয়ার সম্পর্কের জেরে ভয়াবহ পরিণতি! দুই প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম গুম্মাডি কাশীরাম (২৬)। গত ২৩ অক্টোবর হনমাজিপেট গ্রামের পাচেরা চেরুভু পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তে গলায় দড়ির চিহ্ন মেলায় খুনের রহস্য সামনে আসে।পুলিশের দাবি, স্ত্রী গুম্মাডি সব