Skip to content

তৃণমূল কংগ্রেসের খড়গপুর বিধানসভার কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক!

1 min read

অরিন্দম চক্রবর্তী:আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে খড়গপুরে জোরদার সাংগঠনিক তৎপরতা শুরু করল All India Trinamool Congress। খড়গপুর বিধানসভার কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল মালঞ্চ এলাকার একটি বেসরকারি লজে।

নির্বাচনের প্রস্তুতি, সংগঠন মজবুতকরণ এবং ভোটারদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজয় হাজরা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ এবং কোর কমিটির সদস্য জহর পাল, দেবাশীষ চৌধুরী, প্রদীপ সরকার, কল্যাণী ঘোষ, অপূর্ব ঘোষ, সূর্য প্রকাশ রাও, তৈমুর আলী খান, ডি বাসন্তী, জয়া দাস, আয়ুব আলী, অসিত পাল,রোহন দাস-সহ একাধিক নেতা-কর্মী।বৈঠকে বুথস্তর পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

পাশাপাশি জনসংযোগ কর্মসূচি বৃদ্ধি, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং বিরোধীদের মোকাবিলায় সুসংগঠিত কৌশল গ্রহণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। নেতৃত্বের স্পষ্ট বার্তা—সংগঠন যত মজবুত হবে, নির্বাচনী লড়াই তত সহজ হবে।

Latest