অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

একসঙ্গে ৬০০০ টাকা যুবসাথী প্রকল্পে! কারা পাবেন? কী বললেন মুখ্যমন্ত্রী? জানুন সম্পূর্ণ তথ্য!

রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ‘বাংলার যুবসাথী’ (Banglar Yuba-Sathi) প্রকল্পে এবার এককালীন ৬০০০ টাকা পাওয়ার সম্ভাবনায় উচ্ছ্বাস ছড়িয়েছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০২৬ সালের ১ এপ্রিল থেকেই এই ভাতা প্রদান শুরু হবে। কত টাকা ও কীভাবে মিলবে? যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে বেকার ভাতা পাবেন। অর্থাৎ বছরে মোট ১৮,০০০ টাকা। সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সুবিধা মিলতে পারে, ফলে মোট প্রাপ্য অর্থ দাঁড়

একসঙ্গে ৬০০০ টাকা যুবসাথী প্রকল্পে! কারা পাবেন? কী বললেন মুখ্যমন্ত্রী? জানুন সম্পূর্ণ তথ্য!

অভিজিৎ সাহা: রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ‘বাংলার যুবসাথী’ (Banglar Yuba-Sathi) প্রকল্পে এবার এককালীন ৬০০০ টাকা পাওয়ার সম্ভাবনায় উচ্ছ্বাস ছড়িয়েছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০২৬ সালের ১ এপ্রিল থেকেই এই ভাতা প্রদান শুরু হবে।
কত টাকা ও কীভাবে মিলবে? যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে বেকার ভাতা পাবেন। অর্থাৎ বছরে মোট ১৮,০০০ টাকা। সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সুবিধা মিলতে পারে, ফলে মোট প্রাপ্য অর্থ দাঁড়াতে পারে ৯০,০০০ টাকা। প্রথমে জানা গিয়েছিল ১৫ আগস্ট থেকে এই টাকা দেওয়া হবে। তবে পরে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, ১ এপ্রিল ২০২৬ থেকেই ভাতা কার্যকর হবে। সে ক্ষেত্রে এপ্রিল থেকে জুলাই—এই চার মাসের ১,৫০০ টাকা করে মোট ৬,০০০ টাকা একসঙ্গে আবেদনকারীদের অ্যাকাউন্টে জমা পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
কারা পাবেন এই সুবিধা? সরকারের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী—
১)আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২)ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ।
৩)বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে (১ এপ্রিল ২০২৬ অনুযায়ী গণ্য)।
৪)আবেদনকারীকে ‘বেকার’ হতে হবে।
৫)সরকারি বা বেসরকারি কোনো চাকরির সঙ্গে যুক্ত থাকলে এই সুবিধা মিলবে না।
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতা : ইতিমধ্যেই অফলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে আবেদন করার সময় কিছু সাধারণ ভুলের কারণে অনেক আবেদন বাতিল হতে পারে। যেমন—
১)পেশার ঘরে ‘ছাত্র’ না লিখে ‘বেকার’ উল্লেখ করতে হবে।
২)নামের বানান মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী হুবহু মিলতে হবে।
৩)নথিপত্রে কোনো অসঙ্গতি থাকলে আবেদন বাতিল হতে পারে।
রাজ্যের তরুণ সমাজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন প্রশাসনিক মহল। এখন নজর এপ্রিল ২০২৬-এর দিকে, কবে থেকে বাস্তবে ভাতা পাওয়া শুরু হয়, সেটাই দেখার।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ