‘দিদি বাংলার ঘরে ঘরে…’পদযাত্রা দিয়ে বিশ্ব নারী দিবস পালন তৃণমূল মহিলা কংগ্রেসের!

‘দিদি বাংলার ঘরে ঘরে…’পদযাত্রা দিয়ে বিশ্ব নারী দিবস পালন  তৃণমূল মহিলা কংগ্রেসের!

পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : প্রতি বছরই বিশ্ব নারী দিবসে এক পদযাত্রার মধ্যে দিয়ে তৃণমূল মহিলা কংগ্রেস পালন করে। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের ৫০ বছরে ‘দিদি বাংলার ঘরে ঘরে…’ এই স্লোগানকে সামনে রেখে ময়দানে নামছে ২৬ শে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। তাই নারী দিবসে পরিচিত নারীদের অবদানকে কুর্নিশ জানানোর দিন। জল ছাড়া যেমন জীবন অচল, তেমনই নারী ছাড়া অচল, একটা সভ্যতা ও সমাজ। তাই এই নারী দিবসে মেদিনীপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় সুজয় হাজরা উদ্যোগে প্রায় ৮০০ জন মহিলাকে চাদর ও মিষ্টি প্যাকেট দিয়ে নারীদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস।শনিবার বিকেল মেদিনীপুর শহরের নানুর চকে জেলা কার্যালয় মহিলাদেরকে সম্মানিত করার কর্মসূচি নিচ্ছে মেদিনীপুরের সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা। প্রসঙ্গত মহিলা ভোট সাম্প্রতিক সমস্ত ভোটে তৃণমূল কংগ্রেসকে বিপুল সমর্থন দিয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে মহিলাদের সামাজিক পরিষেবা ইস্যুকে সামনে রেখেই কর্মসূচি তৃণমূলের। বঙ্গ বিধানসভা ভোটের আবহে এই পদযাত্রা একটা আলাদা রাজনৈতিক তাৎপর্য বহন করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।তৃণমূলনেত্রী তথা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের সমস্ত মহিলাদের কাছে দিদি’। আর এই মহিলা ভোট যে তৃণমূলের একটা বড় ভরসা, সে কথা বলাই বাহুল্য। লক্ষ্মীর ভাণ্ডার থেকে, রূপোশ্রী, কন্যাশ্রী। মহিলাদের জন্য একের পর এক প্রকল্প তৃণমূলের অন্যতম হাতিয়ার।আন্তর্জাতিক মহিলা দিবসেও রাজ্যের মহিলাদের টার্গেট মহিলা ভোট ৷ রাজ্যের মহিলা ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরিতে বিশেষ দিনটিকেই বেছে নিয়েছে মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস । বাড়ি বাড়ি পৌঁছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় নারী সুরক্ষা এবং নারী উন্নয়নে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, এই কর্মসূচিতে সেই বিষয়টিও তুলে ধরবে।