সেরার পুরস্কারে নজর দুই তারকার, ব্যালন ডি’অর ঘিরে বাড়ছে উত্তেজনা!

সেরার পুরস্কারে নজর দুই তারকার, ব্যালন ডি’অর ঘিরে বাড়ছে উত্তেজনা!

নিজস্ব সংবাদদাতা: ২৬ অক্টোবর লন্ডনে বসবে ব্যালন ডি’অর পুরস্কারের আসর। এবারের ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামালএমবাপের পাশাপাশি রয়েছেন লিওনেল মেসি,উসমান দেম্বেলে, রদ্রি, হ্যারি কেন, আর্লিং হালান্ড, ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহাম, খভিচা কাভারৎসখেলিয়া,পাউ কুবার্সি-সহ একাধিক তারকা। ৩০ জনের তালিকায় থাকা ইয়ামালের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ কিলিয়ান এমবাপে। বয়স ১৯ পেরোতেই বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে লামিনে ইয়ামাল। বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার ব্যালন ডি’অরের মঞ্চেও নিজের দাবিকে জোরালো করেছেন স্প্যানিশ তারকা।ব্যক্তিগত পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ট্রফির বিচারে ইয়ামাল নিজেকে এগিয়ে রাখছেন।গত মরশুমে বার্সেলোনার হয়ে ২৪ গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। তাঁর পারফরম্যান্সে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। ইয়ামালের দাবি, তিনি ও এমবাপে এই মুহূর্তে বিশ্বের সেরা দুই ফুটবলার। তবে চলতি বছরে বেশি ট্রফি জেতার কারণে ব্যালন ডি’অর তাঁরই প্রাপ্য বলে মনে করেন তিনি। অন্যদিকে, বড় কোনও ট্রফি না পেলেও ব্যক্তিগত সাফল্যের জোরে ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে। ফরাসি তারকার বক্তব্য, ব্যালন ডি’অর ব্যক্তিগত পুরস্কার। তাই দলীয় ট্রফি না থাকলেও তাঁর পারফরম্যান্সই তাঁকে সেরার দাবিদার করে তুলেছে। মেসি ও রোনাল্দোর প্রসঙ্গ টেনে নিজের শ্রেষ্ঠত্বের দাবিও জানিয়েছেন ফরাসি তারকা।ফলে এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ইয়ামাল বনাম এমবাপের দ্বৈরথ নিয়ে উত্তেজনা তুঙ্গে। শেষ পর্যন্ত কার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কার, তার উত্তর মিলবে ২৬ অক্টোবর।