Skip to content

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রিয়ালের হোঁচট, জয়ের পথে বায়ার্ন !

নিজস্ব সংবাদদাতা : ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বেই বড় ধাক্কা খেল স্পেনের জায়ান্ট Real Madrid। নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাব্যুতে জার্মান ক্লাব Bayern Munich-এর কাছে ১-২ গোলে পরাজিত হল তারা। ম্যাচের শুরু থেকেই কিছুটা চাপে ছিল রিয়াল। মাঝমাঠে একের পর এক ভুল পাস তাদের ছন্দ নষ্ট করে দেয়। সুযোগ পেয়েও শুরুতে গোল করতে ব্যর্থ হন বায়ার্নের Serge Gnabry ও Dayot Upamecano। অন্যদিকে গতি দিয়ে আক্রমণে বারবার চাপ তৈরি করছিলেন Kylian Mbappé ও Vinícius Júnior, কিন্তু দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান অভিজ্ঞ গোলরক্ষক Manuel Neuer, যিনি ম্যাচের সেরাও নির্বাচিত হন। ৪০ মিনিটে মাঝমাঠে রিয়ালের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে বায়ার্নকে এগিয়ে দেন Luis Díaz। এরপর প্রথমার্ধের শেষদিকে আবারও একই ভুলের পুনরাবৃত্তি। সেই সুযোগ কাজে লাগিয়ে দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান Harry Kane। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রিয়াল। ৭৩ মিনিটে গোল করে ব্যবধান কমান এমবাপে। তবে শেষ পর্যন্ত আর সমতা ফেরানো সম্ভব হয়নি। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে Vincent Kompany-এর দল বায়ার্ন। এই পরাজয়ের ফলে সেমিফাইনালে উঠতে হলে দ্বিতীয় লেগে বায়ার্নের ঘরের মাঠে কঠিন পরীক্ষার মুখে পড়বে রিয়াল মাদ্রিদ।

Latest