অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং লাল সিগন্যালেও বিপদ এড়ানো গেল না! লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের 5 কামরা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

মহিলা-সংখ্যালঘু-জনজাতিদের ‘বিচারাধীন’ ট্যাগে টার্গেট? জেলা ধরে বিস্ফোরক হিসাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

নাম সরাসরি বাদ নয়, বরং ‘বিচারাধীন’ ট্যাগের আড়ালে বড়সড় ছাঁটাই—এসআইআর ঘিরে নতুন করে এমনই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে দলীয় সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভিত্তিক একাধিক পরিসংখ্যান সামনে এনে প্রশ্ন তুললেন, “মহিলা, সংখ্যালঘু ও জনজাতি ভোটারদের ইচ্ছাকৃতভাবে চিহ্নিত করা হচ্ছে কি?” প্রথমে অভিযোগ ছিল, নির্দিষ্টভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। কিন্তু আংশিক চূড়ান্ত তালিকা প্রকাশের পর অভিযোগের কেন্দ্রবিন্দু ঘুরে যায়। তৃণমূলের দাবি, সরা

মহিলা-সংখ্যালঘু-জনজাতিদের ‘বিচারাধীন’ ট্যাগে টার্গেট? জেলা ধরে বিস্ফোরক হিসাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

নিজস্ব সংবাদদাতা :  নাম সরাসরি বাদ নয়, বরং ‘বিচারাধীন’ ট্যাগের আড়ালে বড়সড় ছাঁটাই—এসআইআর ঘিরে নতুন করে এমনই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে দলীয় সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভিত্তিক একাধিক পরিসংখ্যান সামনে এনে প্রশ্ন তুললেন, “মহিলা, সংখ্যালঘু ও জনজাতি ভোটারদের ইচ্ছাকৃতভাবে চিহ্নিত করা হচ্ছে কি?” প্রথমে অভিযোগ ছিল, নির্দিষ্টভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। কিন্তু আংশিক চূড়ান্ত তালিকা প্রকাশের পর অভিযোগের কেন্দ্রবিন্দু ঘুরে যায়। তৃণমূলের দাবি, সরাসরি নাম বাদ না দিয়ে বিপুল সংখ্যক ভোটারকে ‘বিচারাধীন’ ট্যাগ দেওয়া হচ্ছে, যা কার্যত ভোটাধিকার প্রয়োগে বাধা তৈরি করতে পারে।

সংখ্যালঘু অধ্যুষিত মালদহ জেলায় পরিস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে দাবি তৃণমূলের। অভিষেকের বক্তব্য অনুযায়ী—

  • রতুয়া: বিজেপি পেয়েছিল ৫৭ হাজার ভোট। বিচারাধীন ১ লক্ষ ৪ হাজার।
  • মালতিপুর: বিজেপির প্রাপ্ত ভোট ৩৬,১৫৬। বিচারাধীন ৯৪,০৩৭।
  • হরিশচন্দ্রপুর: বিজেপি ৪৯ হাজার ভোট পেয়েছিল। বিচারাধীন ৯১ হাজার।
  • মোথাবাড়ি: বিজেপির ভোট ৪৩ হাজার। বিচারাধীন ৮০ হাজার।

তাঁর দাবি, জেলায় প্রায় ৪০ শতাংশ ভোটারকে বিচারাধীন করা হয়েছে।

সংখ্যালঘু অধ্যুষিত আরেক জেলা মুর্শিদাবাদ নিয়েও বিস্তৃত তথ্য দেন অভিষেক। তাঁর বক্তব্য—

*রঘুনাথগঞ্জ: বিজেপির ভোট ২৭ হাজার। বিচারাধীন ১ লক্ষ ১৫ হাজার।

*ভগবানগোলা: বিজেপি ১৮,৪৯০ ভোট পেয়েছিল। বিচারাধীন ১ লক্ষ ১০ হাজার।

*সামশেরগঞ্জ: বিচারাধীন ১ লক্ষ ৮ হাজার।

*সুতি: বিচারাধীন ১ লক্ষ ৯ হাজার।

*লালগোলা: বিচারাধীন ১ লক্ষ।

তৃণমূলের অভিযোগ, এই জেলায় প্রায় ২০ শতাংশ ভোটার ‘বিচারাধীন’ তালিকায় চলে গিয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “একটি বিধানসভায় গড়ে ২ লক্ষ ভোটার থাকে। সেখানে ১ লক্ষ থেকে দেড় লক্ষকে বিচারাধীন করা হয়েছে। মহিলাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। সংখ্যালঘু ও এসটি সম্প্রদায়ের নাম ইচ্ছাকৃতভাবে চিহ্নিত করা হচ্ছে।” তৃণমূলের দাবি, এই প্রক্রিয়া অব্যাহত থাকলে তা গণতান্ত্রিক কাঠামোর জন্য বিপজ্জনক বার্তা বহন করবে। যদিও এ বিষয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।এসআইআর ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমেই তীব্র হচ্ছে। সামনে ভোট—তার আগেই ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক রাজ্য রাজনীতিতে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। এখন নজর কমিশনের পদক্ষেপে।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ