অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

প্রায় ৫৪ ঘণ্টা পর সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার হল দু’জন!

উল্লেখ্য, সোমবার দুপুরে নাগরাকাটার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আচমকা তাঁদের গাড়ি লক্ষ্য করে লাঠি, জুতো এবং পাথর ছোড়া হয়। বিক্ষোভকারীদের শান্ত করতে গিয়ে খগেন মুর্মু গুরুতরভাবে আহত হন। তাঁর চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শঙ্কর ঘোষকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় জলপ

প্রায় ৫৪ ঘণ্টা পর সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার হল দু’জন!

নিজস্ব সংবাদদাতা : উল্লেখ্য, সোমবার দুপুরে নাগরাকাটার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আচমকা তাঁদের গাড়ি লক্ষ্য করে লাঠি, জুতো এবং পাথর ছোড়া হয়। বিক্ষোভকারীদের শান্ত করতে গিয়ে খগেন মুর্মু গুরুতরভাবে আহত হন। তাঁর চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শঙ্কর ঘোষকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খণ্ড বাহালে উমেশ গণপত জানিয়েছে, দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাটির রিপোর্ট চেয়েছেন লোকসভার স্পিকার ওমপ্রকাশ বিড়লা। পাশাপাশি, দ্রুত তদন্তে অগ্রগতি না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। তিনি শিলিগুড়িতে এসে বলেন, একজন সাংসদের উপর হামলা শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক ব্যবস্থার উপর আঘাত। খোদ মুখ্যমন্ত্রী মঙ্গলবার শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মুর সঙ্গে দেখাও করেন। খগেন মুর্মুর উপর সেই হামলার ঘটনায় গ্রেফতার দুই। নাগরাকাটা এবং জয়গাঁও থেকে গ্রেফতার করল পুলিশ। মোট ৮ জনের বিরুদ্ধে FIR দায়ের করেছিল বিজেপি। বাকি ৬ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সম্পর্কিত খবর

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি! জলপাইগুড়ি

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!

উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের জলপাইগুড়ি

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের

আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার

জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ