Skip to content

রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর বড় মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক!

1 min read

সেখ ওয়ারেশ আলী : ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর বড় মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মার্চ মাসে দুই দফায় মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে।স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী—
প্রথম ধাপ (১ মার্চ): ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে থাকবে— CRPF: ১১০ কোম্পানি, BSF: ৫৫ কোম্পানি, CISF: ২১ কোম্পানি, ITBP: ২৭কোম্পানি, SSB: ২৭ কোম্পানি। দ্বিতীয় ধাপ (১০ মার্চ): আরও ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছাবে। যার মধ্যে—CRPF: ১২০ কোম্পানি, BSF: ৬৫ কোম্পানি, CISF: ১৬ কোম্পানি, ITBP: ২০ কোম্পানি, SSB: ১৯ কোম্পানি। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করেছে।

বিভিন্ন এলাকায় অশান্তির অভিযোগ এবং নির্বাচন কমিশনের কাজে পর্যাপ্ত সহযোগিতার অভাবের প্রেক্ষিতেই আগাম এই মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।এই বাহিনীর মূল দায়িত্ব থাকবে—ভোটের আগে এলাকায় ভয়মুক্ত পরিবেশ তৈরি, ভোটের দিন নিরাপত্তা ও টহলদারি, EVM স্ট্রংরুম ও গণনা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংবেদনশীল এলাকাগুলিতে কড়া নজরদারি চালানো।উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং সেই নির্বাচন হয়েছিল ৮ দফায়।

Latest