এম্বোলোর লাল কার্ড কি সঠিক? IFAB-এর পর এবার মুখ খুলল ফিফা
নিজস্ব সংবাদদাতা:২০২৬ ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম সুইৎজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের বিতর্কিত VAR সিদ্ধান্ত নিয়ে নতুন মোড়। সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (IFAB) আপত্তি তুললেও সেই মত খারিজ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।ম্যাচের ৭২ মিনিটে বক্সের ভিতরে পড়ে যান এম্বোলো। প্রথমে রেফারি আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারাদেসকে হলুদ কার্ড দেখান। পরে VAR পরীক্ষা করে দেখা যায়, এম্বোলোর সঙ্গে পারাদেসের কোনও সংঘর্ষ হয়নি এবং তিনি ফাউলের অভিনয় করেছেন। এরপর রেফারি সিদ্ধান্ত বদলে এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইস স্ট্রাইকারকে।ঘটনার পর IFAB জানায়, Mistaken Identity নিয়ম ব্যবহার করে এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। সংস্থার মতে, এই নিয়ম শুধুমাত্র ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর ক্ষেত্রে প্রযোজ্য, কোনও ফাউল বা ডাইভিংয়ের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য নয়। তাই এম্বোলোর দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত ভুল ছিল বলে জানিয়েছিল IFAB।তবে ফিফা এই ব্যাখ্যা মানতে নারাজ। ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, এম্বোলোর বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত সম্পূর্ণ নিয়ম মেনেই হয়েছে। তাঁর দাবি, VAR সঠিকভাবে রেফারিকে সিদ্ধান্ত সংশোধনের সুযোগ দিয়েছে এবং এম্বোলোর প্লে-অ্যাক্টিংয়ের জন্য শাস্তি দেওয়া ন্যায়সঙ্গত ছিল।ফিফার বক্তব্য, যদি ওই ঘটনায় এম্বোলোকে শাস্তি না দেওয়া হতো, তাহলে সেটি অন্যায় হতো। দুটি হলুদ কার্ডের ফলেই লাল কার্ড হয়েছে এবং রেফারি ও VAR-এর সিদ্ধান্তে কোনও ভুল ছিল না।উল্লেখ্য, ওই ম্যাচে ১০ জনের সুইৎজারল্যান্ড শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে হেরে যায়। এম্বোলোর লাল কার্ড ঘিরে তৈরি হওয়া বিতর্ক বিশ্বকাপের অন্যতম আলোচিত VAR ঘটনা হয়ে উঠেছে।
