অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল প্রথম দিন কি বলেন!

মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন।মেদিনীপুর লোকসভা এলাকায় দিলীপদা যেভাবে কাজ করে গেছে তাতে মেদিনীপুরে বিজেপি নিশ্চিত ভাবে জিতছে। এই ভোট দেশের ভোট। আমরা চেষ্টা করব মোদিজীর কথা রাখার অর্থাৎ ৪২ এ ৪২ টি আসন মোদীজি কে উপহার দেওয়ার। মানুষকে বোঝাবো মোদিজীর নেতৃত্বে গত ১০বছরে দেশ যেভাবে এগোচ্ছে, যেভাবে মানুষের কল্যাণে কেন্দ্রীয় সরকার বিভিন্ন যোজনা চালু করেছে, যদিও সেই সমস্ত যোজনার অধিকাং

মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল প্রথম দিন কি বলেন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন।মেদিনীপুর লোকসভা এলাকায় দিলীপদা যেভাবে কাজ করে গেছে তাতে মেদিনীপুরে বিজেপি নিশ্চিত ভাবে জিতছে। এই ভোট দেশের ভোট। আমরা চেষ্টা করব মোদিজীর কথা রাখার অর্থাৎ ৪২ এ ৪২ টি আসন মোদীজি কে উপহার দেওয়ার। মানুষকে বোঝাবো মোদিজীর নেতৃত্বে গত ১০বছরে দেশ যেভাবে এগোচ্ছে, যেভাবে মানুষের কল্যাণে কেন্দ্রীয় সরকার বিভিন্ন যোজনা চালু করেছে, যদিও সেই সমস্ত যোজনার অধিকাংশই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেয়নি এখানের মুখ্যমন্ত্রী। তার মধ্যে যেমন রয়েছে আয়ুষ্মান যোজনা। মোদিজীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার যতদিন আছে ততদিন ভারতীয়রা সুরক্ষিত।

দিলীপ ঘোষের হাত ধরেই রাজনীতিতে আসা। দিলীপ ঘোষের মাধ্যমেই রাজনীতিতে পরিচিতি পাওয়া। মেদিনীপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। দিলীপ ঘোষের দেখা করে তিনি প্রচার শুরু করছেন। কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিগত নির্বাচনে দেখেছি সেন্ট্রাল ফোর্স কে লোকাল পুলিশ মিস ইউজ করে তাদের কাজ করতে দেয়নি। সুতরাং আমরা এবারের কোনরকম জায়গা খালি রাখব না। মানুষ যেন ভোট দিতে পারে সেটা সুনিশ্চিত হবে এবারে নির্বাচনে। দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, মেদিনীপুরে দিলীপ দার সংসার ছিল তাই স্বাভাবিকভাবেই দলের কর্মীদের মন খারাপ হতেই পারে। কিন্তু বিজেপি পার্টিতে দলের নির্দেশকে সকলকে মানবতা দিতে হয়। মেদিনীপুর দিলীপ ঘোষের সাজানো সংগঠন এখানে। শুধু তাই নয়, ১৩ মে বর্ধমানে লোকসভা নির্বাচন। ২৫ মে মেদিনীপুরে নির্বাচন। ১৩ তারিখ পেরিয়ে গেলে দিলীপ ঘোষ মেদিনীপুরে পৌঁছে যাবেন। বাকি দিনগুলোর প্রচারে মেদিনীপুরে দিলীপ ঘোষ থাকবেন বলে জানান মেদিনীপুর লোকসভার বিজেপির পার্টি অগ্নিমিত্রা পাল।

সম্পর্কিত খবর

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা! উত্তর ২৪ পরগনা

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!

ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে! কলকাতা

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র! পূর্ব মেদিনীপুর

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!

মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা