নারায়ণ চন্দ্র নায়ক: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামের ছোট মেয়েকে (বয়স-তিন বছর তিন মাস) ঐ পাড়ার ব্যক্তি জলধর ঘড়া গত ২০ শে জুন চকলেট খাইয়ে ভুলিয়ে তার উপরে যৌন নির্যাতন করে। মেয়েটি ভয়ে কিছু বলতে পারেনি। তার বাবা জানতে পেরে গত পরশু কোলাঘাট থানায় অভিযোগ জানায়। থানা থেকে মা ও মেয়েকে নিয়ে প্রথমে থানায় পরে তমলুক কোর্টে বিশেষ ঘরে সমস্ত ঘটনা জিজ্ঞাসাবাদ করে। বিষয়টি জানতে পেরে অভিযুক্ত জলধর ঘড়া আত্মগোপন করে। আজ মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কোলাঘাট থানার ও.সি.'র নিকট অপরাধীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ডেপুটেশন দেয়। ও.সি. ডেপুটেশনের প্রতিনিধিদের জানান, অপরাধীকে দ্রুত গ্রেফতার করার চেষ্টা হচ্ছে।মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা নেত্রী প্রতিমা অধিকারী, মায়া খামরুইরা জানান অপরাধীকে দ্রুত ধরে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে জেলা জুড়ে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন হবে।
