অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

সাহায্যের হাত বাড়ালেন দুর্গাপুরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী!

পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রামের বাসিন্দা রিক্সা চালক বাবা খাইরুল শেখের এই ছয় বছরের শিশুটি (ঈশান সেখ) খেলতে গিয়ে দুর্ঘটনায় হঠাৎ মাথার খুলি ফেটে যায়।খেলতে গিয়ে মাথায় গভীর চোট পায় শিশু। চিড় ধরে খুলিতে। শিশুটির ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যায় পরিবার। বিপদমুক্ত হতে প্রয়োজন ছিল জটিল অস্ত্রোপচারের। কিন্তু, অর্থের অভাবে মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা-মার। শেষমেষ শিশুটির চিকিৎসার দায়িত্ব দিলেন বিধায়ক। ঘটনা দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে।শিশুটির পরিবার সূত্রে জানা যায়, মাস

সাহায্যের হাত বাড়ালেন দুর্গাপুরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী!

দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা : পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রামের বাসিন্দা রিক্সা চালক বাবা খাইরুল শেখের এই ছয় বছরের শিশুটি (ঈশান সেখ) খেলতে গিয়ে দুর্ঘটনায় হঠাৎ মাথার খুলি ফেটে যায়।খেলতে গিয়ে মাথায় গভীর চোট পায় শিশু। চিড় ধরে খুলিতে। শিশুটির ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যায় পরিবার। বিপদমুক্ত হতে প্রয়োজন ছিল জটিল অস্ত্রোপচারের। কিন্তু, অর্থের অভাবে মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা-মার। শেষমেষ শিশুটির চিকিৎসার দায়িত্ব দিলেন বিধায়ক। ঘটনা দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে।শিশুটির পরিবার সূত্রে জানা যায়, মাস দু'য়েক আগে খেলা করতে করতে হঠাৎ মাথার উপর ভর দিয়ে পড়ে যায়। দুর্ঘটনায় গভীর চোট লাগে মাথাতে। চিড় ধরে করোটিতে (মাথার খুলি)। প্রাথমিক চিকিৎসা করানো হয়। কিন্তু তাতে বিপদমুক্ত হয়নি সে। চিকিৎসকরা জানান, মাথায় জটিল অস্ত্রোপচারের প্রয়োজন। যা যথেষ্ট খরচা সাপেক্ষ। আর্থিক সঙ্গতি না থাকাই ছেলের চিকিৎসা করানো নিয়ে মহা বিপদে পরে শিশুটির বাবা ও মা।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা