অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আসানসোলের শিল্পাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বাড়ির দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু!

নিম্নচাপের জেরে গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘটনাটি ঘেটেছে বৃহস্পতিবার বিকেলে,জামুড়িয়ায় থানার ২ নং বাঁক শিমুলিয়ায় । মৃত বৃদ্ধর নাম উমাকান্ত মন্ডল (৭৫)। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে বাড়ির ভেতরে ছিলেন উমাকান্ত মন্ডল। আচমকাই তার উপরে বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। দেওয়ালের তলায় চাপা পড়ে যান বৃদ্ধ। শব্দ শুনে ছেলে শম্ভুনাথ মন্ডল সহ পরিবারের সদস্য ও আশপাশের লোকেরা দৌড়ে যান। তারা কোনমতে ভেঙে পড়া দেওয়ালের ইঁট সরিয়ে অচৈতন্য অবস্থায় উমাকান্তবাবু

আসানসোলের শিল্পাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বাড়ির দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা: নিম্নচাপের জেরে গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘটনাটি ঘেটেছে বৃহস্পতিবার বিকেলে,জামুড়িয়ায় থানার ২ নং বাঁক শিমুলিয়ায় । মৃত বৃদ্ধর নাম উমাকান্ত মন্ডল (৭৫)। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে বাড়ির ভেতরে ছিলেন উমাকান্ত মন্ডল। আচমকাই তার উপরে বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। দেওয়ালের তলায় চাপা পড়ে যান বৃদ্ধ। শব্দ শুনে ছেলে শম্ভুনাথ মন্ডল সহ পরিবারের সদস্য ও আশপাশের লোকেরা দৌড়ে যান। তারা কোনমতে ভেঙে পড়া দেওয়ালের ইঁট সরিয়ে অচৈতন্য অবস্থায় উমাকান্তবাবুকে উদ্ধার করেন এবং আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ